
তুমি মানবিক হওয়ার পর
কম্বলের তলা থেকে বের হয়ে আসে
তিন'শ পনের জন চালচোর, যারা
টাকা দিয়ে নমিনেশন কিনেছিল
ফকফকা জনপ্রতিনিধি ।
বোঝা যায়, এতদিন তাদেরও দুঃখ ছিল
সাত সমুদ্র তের নদী পার
একই দেশে আর কতই বা থাকা যায়,একই বাড়ি ?
ভাল্লাগেনা
পাংটুর গন্ডার মুখ থেকেও যখন বের হয়
তেলতেলে সুবাস !
এই আমি কেন একলা হবো চৈত্রের খরা, আর
বর্ষায় উপচে পড়া জল, ডুবা, নালা...
করোনা এবার করুণা করেছে
বস্তা বস্তা চাল, ট্রাকে করে পাচার;
এসব আশীর্বাদ আর আশীর্বাদ
কে তুমি টিকটক বানাও, ক্রস ফায়ারের দেখাও ভয় ?
জানোনা, লগ্নীকৃত টাকা ওসুল করতে হবে
সুদসহ আসল এবং লাভটাও ।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




