
#
চলে যাওয়া দিনের জন্যে এখন আর কোন আফছোস নেই
বরং একটা প্রশান্তি আছে
আহা, কী চমৎকারভাবে পার করলাম দিনটি !
কোন জ্বর নেই, কাশি নেই, গলাব্যথা নেই, শ্বাসকষ্ট নেই;
তার মানে এখনো বেঁচে আছি আমি
সিঁড়ির মুখে দাঁড়ালে এখনো সূর্যের আলো এসে গায়ে লাগে
এখনো স্পর্শ পাই ভালোবাসার, স্বপ্ন দেখি তোমাকে নিয়ে
একদিন পৃথিবীও নিশ্চয় ঘুরে দাঁড়াবে ।
#
এ এক ভয়ংকর মৃত্যুর দিন, কেউ কাউকে স্পর্শ করতে চায় না
লাশ দেখে প্রিয় মানুষও আজ দূর দিয়ে হেঁটে যায়
একদিন মৃত্যু সংবাদটাও হয়ত কেউ আর শুনতে চাইবে না
অসুস্থ্য পৃথিবীতে সবাই তবু বেঁচে থাকতে চায়
অনেকটা স্বার্থপরের মত, হৃদয়হীনভাবে
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




