somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নববর্ষের শুভেচ্ছা এবং ভাবনার ডালপালা

১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১.
নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের আগে বলো -
নতুন বছরে আজ নতুন কি দেখলে ?

একজন বলল, আমি কবর থেকে লাশ উঠানোর দৃশ্য দেখেছি ।

- ধুর মিয়া, নতুন বছরেও লাশ নিয়ে টানাটানি, ভাল্লাগেনা ।

২.
তুমি যে পদের দায়িত্ব নিতে চাও, তার জন্যে বড় অভিজ্ঞতা লাগে, তোমার সেটা আছে কি ?

- আমি দাবড়ানি দিতে পারি, বয়সে বড় হলেও তাকে চড়-তাপ্পড়, কিল, ঘুষি, লাথ্থি, গুতাও মারতে পারি ।

- আমিও তো তোমার থেকে বয়সে বড় ।

- আপনে তো আমার স্যার, শুধু আদেশ করবেন, তারপর দেখবেন এই চোখতোলা খয়বার কী করতে পারে । তবে স্যার, কবর থেকে লাশ উঠানোর কাজটা এখনো করি নাই, মানে সুযোগ হয় নাই, হেইডা এক্কেবারে নতুন কেস । তই মাঝে মাঝে মাইনসেরে কবরে পাঠাইতে পারি । স্যার, মিড নাইট অভিজ্ঞতার কথাটা কি বলব ?

- না না তার আর দরকার নেই, মনে হচ্ছ তোমাকে পদটা দেওয়া যায় ।

৩.
অর্ক'র বয়স এখন উনিশ । সাড়ে আট বছরে যখন তার বাবা নিখোজ হয় তখনো সে গুমের অর্থ বুঝতে শিখেনি । তাই সে বাবার জন্য বছরের পর বছর অপেক্ষা করেছে । তারপর যখন সে বুঝতে শিখল, গুম হওয়া মানুষ সাধারনত আর ফিরে আসে না তখন সে তার বাবার আশা ছেড়ে দিয়েছে ।

এরপর থেকে তার কেবলই মনে হয়, এই অল্প বয়সেও সে অনেক কিছু দেখে ফেলেছে, অনেক কিছু বুঝতে শিখেছে । তাই মরণঘাতি এই করোনাভাইরাসের মধ্যেও যখন একদল মানুষ একজন কুখ্যাত খুনির লাশ কবর থেকে টেনে হিচড়ে বের করে, তখন সে মোটেই অবাক হয় না । তবে তার কিঞ্চিৎ চিন্তা হয়, ভবিষ্যতে এরকম দৃশ্য হয়ত আরো তাকে দেখতে হবে । অথচ এতদিন সে জানত, মানুষ মরে গেলে বাস্তব জীবন থেকে সব কিছুর উর্ধে্ব চলে যায় ।

সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×