
#
এখান থেকে শুরু করবে একটা দৌড়,
পুলিশের গাড়ীর শব্দ শোনার আগে
পৌছে যাবে ভাঙ্গা টিনের কাউন্টার
হাত বাড়ালেই ভেতরে পাবে মধু-পূর্ণিমা
তারপর আমরা সবাই দড়ি-ছেঁড়া গরু,
গৃহস্থ্যও জানবে না
কার ফসলে কখন দিই হানা
করোনা আমাদের কিছুই করতে পারবে না ।
#
এক'শ বিরাশি কিংবা দু'শ নয়,
সংখ্যার হিসেবে ঝরে পড়া আম
একটা ফাতরা সময়
শুধু শুধুই নষ্ট করল বৈশাখী ড্যান্স,
কতদিন মাটির শানকিতে ভাত খাইনি
একদিন বাঙালিও হতে পারলাম না !
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




