
১,
জেনে খুব ভাল লাগল যে, পৃথিবী সুস্থ্য হয়ে উঠলে তুমি একটা নতুন স্কুল খুলবে এবং সেখানে শুধু মানবিক হয়ে উঠার পাঠ দান করাবে । কোর্স শেষে কোন ডিগ্রী বা সার্টিফিকেট দেওয়া হবে না; কারণ মানুষকে ভালোবাসার নাকি লিখিত কোন দলিল হয় না, ভেতর থেকে ওটা জাগিয়ে তুলতে হয়, তারপর সে সহমর্মী হয় এবং আসে দায়-বদ্ধতা । যে সন্তান দূর্যোগ মুহূর্তে তার মাকে ফেলে আসে জঙ্গলে কিংবা যে মা তার মৃত সন্তানকে করোনার অজুহাতে বাইরে ফেলে রাখে, সেতো এমনি এমনি এটা করেনি; এই দেশ, রাষ্ট্র, সরকার, সমাজ, সিষ্টেম তার ভেতর জাগিয়ে তুলেছে বছরের পর বছর ।
তুমি এত বছরের অন্ধকার জলে আলোর নৌকা ভাসাতে চাও, পারবে তো ?
২.
পাখির ডানায় ভর করে উড়ে এসেছে ভাইরাস । এক মাস আগেও যে ছিল খিলি-পানে জাবর-কাটা মুখ । সেদিন শক্তিশালি কাউয়া তাকে থু করে ফেলে দিয়েছিল ময়লা-পট্টিতে । সেই ভাইরাস-যুদ্ধে আজ হলো প্রথম শহীদ । এরপরও কি কাউয়ার দল দেখাবে তাদের শক্তিমত্তা ?
এখনো বাদুড়-ঝোলা মানবিকতা, মেঝে খুঁড়লে বস্তা বস্তা বেরিয়ে আসে পুকুর-চোরা । আর শহরের অলিগলি থেকে গ্রামের পাড়া-মহল্লায় কেবলি দাপিয়ে বেড়ায় মৃত্যুর সাথে ক্ষুধা...
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




