
১/
আমরা সিংগাপুরকে ছাড়িয়ে যাবার পর জানা গেল, প্রতি সাড়ে তিন লাখ মানুষের জন্যে আমাদের একটি করে আইসিইউ বেড আছে ।
দূর্ভাগ্য, এখন আর মাউন্ট এলিজাবেত হাসপাতালেও যাওয়া যাবে না !
২//
করোনা যোদ্ধা । আক্রান্ত । বিচড়ে পাওয়া এ্যাম্বুলেন্স । চিকিৎসায় অবহেলা । ভেন্টিলেটরের অভাব । মৃত্যু । প্রথম শহীদ এবং হেলিকপ্টারে শব-যাত্রা ।
ইতোমধ্যে ঢাকার অনেক বাড়িওয়ালা ঘোষণা দিয়েছে, তারা কোন স্বাস্থ্য কর্মীকে ভাড়াটিয়া হিসেবে রাখবে না ।
৩///
- মুখের তেল যদি কারোর পিঠের নিচে চলে আসে, তাহলে কি তাকে পিঠতেলা বলা যায় ?
- না স্যার, সে তেলওয়ালা ।
- কিন্তু সে তো সরকারের মনোনিত ন্যায্য মূল্যের ডিলার ।
- স্যার, পুকুর খুঁড়ে যদি চাল পাওয়া যায়, তাহলে বিছানা খুঁড়ে তেল পাওয়া গেলে সমস্যা কি ?
- আরে ওগুলো তো আর খনি নয়; তা ছাড়া চাল, ভোজ্য তেল খনিতে পাওয়াও যায় না ।
- স্যার, আগে তো অনেক ঘটনার'ই তেলের সাথে সম্পর্ক থাকত না, তারপরও সেগুলোকে বলা হত, তেলেসমাতি কারবার । এবার কিন্তু সত্য সত্যই তেলের সাথে মেতেছে কারবার !
- বুঝতে পারছি, অনেক দিন তেলাতেলি দেখতে দেখতে তোমার মাথাটাও বেশ তেলতেলে হয়ে উঠেছে ।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




