
পৃথিবীতে সব চেয়ে ভারী বস্তু হচ্ছে, পিতার কাঁধে সন্তানের লাশ । এটা কেবল একজন সন্তান-হারা পিতাই জানে, তা বহন করা কত কষ্টের, কত বেদনার ! অবশ্য পুরানো এসব আবেগ আর বাস্তবতাকে আজ হাততালি দিয়ে দূরে সরিয়ে দিয়েছে মরণব্যাধি করোনাভাইরাস । কোন সন্তানের লাশ এখন আর ছুঁয়ে দ্যাখেনা কোন বাবা, মা ফেলে রাখে বাড়ির বাইরে, সন্তান তার জীবিত মাকে করোনাভাইরাসের অজুহাতে ফেলে রেখে আসে জঙ্গলে, হাসপাতাল থেকে লাশের দায়িত্ব নিতে চায় না আপনজনেরা, ফোন দিলে সাড়া দেয় না লাশের পরিবার । তারপর হাসপাতাল ও প্রশাসন মিলে লাশের সৎকারের ব্যবস্থা করে ।
চারিদিকে এই যখন অবস্থা তখন ক্ষয়ে যাওয়া এ সময়ে এক বিরল হৃদয়ের পিতার দেখা পাওয়া গেল । যাকে শতবার নিষেধ ও বাধা দেওয়ার পরও বিরত করা যায়নি সন্তানের লাশ দাফন করা থেকে । যেখানে সুরক্ষিত পিপিই পরিহিত একদল মানুষ উপস্থিত ছিল লাশ দাফনের জন্য । কিন্তু উনি কিছুতেই তাদেরকে কাজটা করতে দেয়নি । সন্তানকে বুকে আগলে ধরে নিজেই শেষ বারের মত কবরে শায়িত করেছেন । এই হলো একজন পিতা, একজন বাবা । পিতৃত্ত কাকে বলে তা তিনি সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন । এখন করোনায় মৃত্যু হলেও যেন তার আর কোন দুঃখ নেই ।
হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে চট্রগ্রামের পটিয়ায় । আশরাফুল নামের ছয় বছরের এক শিশু সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে মারা গেলে ।
নোটঃ ছবি ও ঘটনা সংগ্রহ ফেসবুক থেকে ।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




