
সুফল পাওয়া শুরু হয়ে গেছে
দীর্ঘ খরার পর যেমন এক পশলা বৃষ্টি,
ব্যপারটা ঠিক তেমনটাও নয়, তবে
ফসলের প্রত্যাশায় কৃষক যেমন বিজ বোনে,
তেমনি
গার্মেন্টস খুলে দিলে কর্মহীন শ্রমিক কাজ পাবে
মাস শেষে পকেটে কিছু টাকা আসবে,
তা দিয়ে চাল, ডাল, আটা, তেল, নুন কিনে খেয়ে বেঁচে থাকবে
তার চেয়েও বড় কথা, দেশের অর্থনীতির চাকা ঘুরবে
যুক্তিটা খুব সহজই ছিল
তাই দীর্ঘ পথ পায়ে হেঁটে আবার ঢাকা এসেছিল তারা
তারপর কাক ডাকা ভোরে ছুটল কাজে, যদিও এদের অনেককেই
কাজে নেওয়া হলো না, বকেয়া বেতন দেওয়া হলো না
তারপরও কাউকে কাউকে কাজ দিয়ে বলা হলো, ভয় নেই
নিরাপদ দূরত্ব রেখে তারা কাজ করবে
তাদের সব দায়ভারও নেওয়া হবে ।
চাঁদের বুড়ি যেমন সৃষ্টির পর থেকে আমাদের ফাঁকি দিয়ে আসছে
রাত হলে সন্তানদের কপালে টিপ দেওয়ার কথা বলে,
আমরা মিথ্যা গল্প শোনাচ্ছি বছরের পর বছর, যদিও
আমরা জানি এসব গল্প মিথ্যা, সত্য হয়নি কখনো, হবেনা
তবে এখনকার গল্পগুলো সব সত্য, সাভারে সাতজন করোনা
আক্রান্তের মধ্যে ছয় জনই পোশাক শ্রমিক,
নারায়নগঞ্জ, গাজীপুরের কথা নতুন করে বলার দরকার নাই
কারণ সারা বাংলাদেশে কারা করোনা ভাইরাস বহণ করেছে
সেটা আমরা সবাই জানি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

