somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গরুর ভাগা

২৪ শে মে, ২০২০ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চল্লিশ জন মানুষ । দুই হাজার করে টাকা দিলে আশি হাজার টাকা । পাওয়া যায় একটা নাদুস-নুদুস গরু । গড়ে প্রতিজন পাঁচ কেজির উপরে মাংস । বাজার দরের চেয়ে কেজিতে লাভ এক'শ থেকে দেড়'শ টাকা । টাকা বাঁচল, টাটকা মাংসও পেলাম । একেবারে কোরবানীর ঈদের মাংসের মতো স্বাদ !

- কিন্তু মতিন ভাই, আমার যে এই মুহূর্তে দুই হাজার টাকা গরুর মাংসের জন্যে ব্যয় করা সম্ভব না । আমার বাজেট আট'শ পঞ্চাশ টাকা, মানে দেড় কেজি গরুর মাংসের দাম ।

- ঈদে আপনাকে ভাল মাংস খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু আপনি খাবেন হলো বাজারের গাই গরুর ঠকমকা হাড় । যাইহোক, শোনেন গরু কেনা শেষ, আর মাত্র পাঁচ জন সদস্য পেলে চল্লিশ জন হয়ে যাবে । এরপর আর কাউকে নেওয়া হবে না । এখনো সময় আছে, আপনি চাইলে সদস্য হতে পারেন ।

- আচ্ছা মতিন ভাই, সবাই যে পাঁচ কেজি করে মাংস পাবে তার গ্যারান্টি কি ?
- দ্যাখেন, আপনার সাথে ফালতু প‌্যাচাল পাড়ার সময় নাই । সদস্য হতে চান না, কথা শ্যাষ ।

শাহেদুর রহমান এবার পরিষ্কার হলো, গরুর দামে কিছুটা ঘাপলা আছে । তা না হলে এক খোঁচাতেই তো এভাবে রেগে যাবার কথা না । সে গরম তা-এ আরেকটু ঘি ঢেলে দিয়ে বলল, আমি তো জানি আপনি লোহা-লক্কড়ের ব্যবসা করেন, হঠাৎ কষাই-এর ব্যবসা কবে থেকে শুরু করলেন ?

মতিন মিয়া এবার দিক শূন্য, কি বলবে বুঝে উঠতে পারল না । শেষেমেষ চোখ দুটো বড় বড় করে তাকাল শাহেদুর রহমানের দিকে ।

শাহেদুর রহমান দেখল অবস্থা বেগতিক, এখন এখান থেকে তার চলে যাওয়াই ভাল ।

সব প্রকার করোনা আক্রান্তের ভয়কে উপেক্ষা করে শাহেদুর রহমান শুরু করল ঈদের কেনাকাটা । বছরের দুটি প্রধান আনন্দের একটি হলো রোজার ঈদ । অন্তত খাওয়ার ব্যাপারে আর্থিক টানাটানির বিষয় মাথায় রাখলে হবেনা । এভাবেই এটা সেটা কিনতে কিনতে তার দীর্ঘ সময় পার হয়ে গেল ।

বাজার নিয়ে বাড়ির কাছাকাছি এসে প্রথমে তার মাথাটা ঘুরে গেল । একি অবস্থা ! তার বাড়ির সামনে রাস্তার উপর প্রায় পঞ্চাশ/ষাট জন মানুষ একটা জবাই করা গরুকে নিয়ে রীতিমত মচ্ছপ শুরু করেছে । শাহেদুর রহমানের বুঝতে বাকী রইল না, মতিন মিয়া জেনে শুনে ইচ্ছে করেই এখানে গরু এনে জবাই করেছে; তাকে দেখাতে, তার বাড়ির সামনে দূর্গন্ধ ছড়াতে । বলা যায় এটা করে মতিন মিয়া তার রাগ মিটিয়েছে, প্রতিশোধও নিয়েছে ।

এসব দেখে শাহেদুর রহমানের মোটেই রাগ হলোনা, বরং দুঃখ হলো নিজের উপর । মানুষ এখনো ভাবে সে আর্থিকভাবে খুব ভাল অবস্থায় আছে । কিন্তু আসলেই যে এই মুহূর্তে দুই হাজার টাকা দিয়ে গরুর মাংসের ভাগীদার হওয়ার ক্ষমতা তার নেই - এটা কেউ ভাবেনা ।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২০ দুপুর ১:১০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

×