somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে রঙকে আলাদা করা এত সহজ নয় ।

১২ ই জুন, ২০২০ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একজন আইনজীবী গতকাল যেটা চেয়েছেন হাইকোর্টে রিট আবেদন দাখিলের মাধ্যমে ঢাকা মহানগরীর পুরো এলাকাকে লকডাউন ঘোষণা করার

ব্যাপারাটা এমন নয় যে এটা শুধু উনার একার'ই চাওয়া । এই চাওয়াটা আসলে অনেকেরই; কিন্তু সবাই তো আর এই কাজটা করতে পারবেন না

উনি পেরেছেন এজন্য যে প্রথমতঃ উনি একজন আইনের লোক, দ্বিতীয়তঃ মানুষের প্রতি একটা দায়বদ্ধতাও নিশ্চয় কাজ করেছে উনার মধ্যে । যাইহোক, রেফারেন্স হিসেবে গত ২৮ জুনের সর্বসম্মত একটা সিদ্ধন্তের কথাও তিনি উল্লেখ করেছেন; যেখানে ঢাকাকে লকডাউন করার কথা বলা হয়েছিল এবং নিম্ন ও প্রান্তীক আয়ের মানুষদের স্বাভাবিক জীবন-যাত্রা নির্বাহের জন্যে যা যা করা দরকার, তারও একটা দিক নির্দেশণা ছিল ।

নয়তো অব্যাহত মৃত্যুকে মেনে নিতে হবে; যেটা অলরেডি আমরা প্রতিদিনই মেনে নিচ্ছি

আমাদের কাঁচাবাজার, মাছের বাজার, চালের বাজার, পান-শুপারির বাজার যেমন একটার সাথে আরেকটা মিলেমিশে একাকার হয়ে আছে, তেমনি রাজাবাজারের সাথে অন্যান্য বাজারও আছে । তাই, এক রাজাবাজারকে রেড জোন হিসেবে লকডাউন করে ঢাকাকে বাঁচানো যাবেনা মানে সংক্রমণ ও মৃত্যু হার কমানো যাবেনা

এটা অনেকে বুঝলেও অর্থনীতির চাকাওয়ালারা বুঝছেন না । তারা চাকা ঘুরানোর জন্য অতি ব্যস্ত হয়ে পড়েছেন

চাকা ঘুরছে ঠিকই, সাথে সংক্রমণ ও মৃত্যু হারের রেখাচিত্রটাও উর্ধ্বমুখী হচ্ছে । তাই, এই আইনজীবীর রিট আবেদনে ফিট না হয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও লোকজনকে এখনি জেগে উঠা উচিৎ মানুষকে বাঁচাতে, করোনা থেকে মুক্তি পেতে

যদিও ইতোপূর্বে এরকম কিছু রিট আবেদন আমরা করতে দেখেছি, যা কোন পাল্টা মিছাইল ছাড়াই চোখের পলকে ভূপাতিত হয়েছে, কেউ টেরও পায়নি । আর এখন তো ঘুরন্ত চাকার সাথে আমাদের চাকা চাকা হওয়ার সময় !

সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২০ সকাল ১১:০০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×