
প্রথমে তোমার আকাশটা বন্ধ করে দেওয়া হবে; তখন খোলা জানালা দিয়ে দেখবে শুধু বিকেলের আবছা আলো,
মাঝে মাঝে উড়ে আসবে দু-একটা ঘাসফড়িং, সাথে এডিস মশা, ডেঙ্গু, চিকনগুনিয়া...
তারপর সীমানা প্রাচীরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে লোহার রডের উপর পুঁতে দেওয়া হবে অনেকগুলো পেরেক
খাড়া এবং সুচালো
অবশ্য সীমান্ত প্রহরীরা এখনি তোমাকে গরুচোর বানাবে না,
পেরেক-পোঁতা রডের ব্যবহারও হবে পরে ।
তাই বলে মনে করোনা তুমি শ্যামের বাঁশি বাঁজাতেই থাকবে নগর, বন্দর, গ্রাম, গঞ্জ, মাঠ, ঘাট, শহরতলী ঘিরে
ইচ্ছে মত খোলা আকাশের নিচে ।
তুমি সম্ভবত খালের মাছ দিয়ে সাগর চাষের চেষ্টা করছো...
একদিন পৃথিবীর কেউ'ই তোমাকে আর দেবে না আকাশের ঠিকানা,
কথাটা মনে রেখ ।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২০ সকাল ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




