
করোনা মহামারীতে করোনা ছাড়া অন্য কিছু ভাবতে না পারাটা দোষের কিছু না ।
কারণ বেঁচে থাকলে একদিন ব্যবসা-বানিজ্য, চাকুরী, দালালী, দু'নম্বরী সবই করা যাবে । কিন্তু তাইবলে সব সময় মাথার মধ্যে করোনার পোকা ঢুকিয়ে রাখাটাও কাজের কথা না ।
তবে এটা ঠিক যে, করোনার ভাবনাটা সব সময় মাথার মধ্যে থাকলে সে আরো বেশি সচেতন হবে এবং স্বাস্থ্যবীধি মেনে চলবে । এতে করে সে নিজে এবং অন্যকেও সংক্রমণ থেবে বাঁচাতে পারবে ।
যদিও জীবন একটা প্রবাহমান নদীর মতো; তাকে বাঁধ দিয়ে এক জায়গায় আটকে রাখা কঠিন । কিন্তু সময় আমাদেরকে সেটা করতে বাধ্য করেছে ।
ঘর থেকে জানালা দিয়ে যতদূর চোখ যায়, এখন ততদূরই আমরা দেখছি । কিন্তু অন্তরের চোখকে তো আর কিছুতেই মাপা সীমানার মধ্যে আটকে রাখতে পারিনা । সে ইচ্ছে করলেই যখন তখন দেখতে পায় তার ছেলেবেলার দৌড়ঝাপ, কৈশোরের চঞ্চলতা, যৌবনের দূরন্তপনা, সংসারের টানাপোড়েন, অনেক কিছু...
তাহলে আমাদের ভাবনার জগৎটা কেন আজ এক জায়গায় সীমাবদ্ধ ? কেন আজ আমরা মহামারী করোনাভাইরাস ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না ? বেশ কিছুদিন থেকে আমি এর উত্তর খোঁজার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না । ভাবছি এটা কি শুধু আমার একারই সমস্যা, না অন্যদেরও ?
সত্যি কথা বলতে কি, আমি এই করোনা ভাবনা থেকে মুক্ত হতে চাচ্ছি । কিন্তু করোনা যেন আমাকে আষ্টেপিষ্ঠে বেঁধে রেখেছে । আমি মুক্ত হতে চাইলেও বার বার সামনে চলে আসছে মৃত্যুর কথা । মৃত্যু থেকে যেমন কেউ রেহাই পায়না, তেমনি মৃত্যুর আগে মৃত্যুর ভাবনা থেকে আমি রেহায় পাচ্ছি না । যার ফলে আমার ভাবনার জগৎকে কিছুতেই করােনামুক্ত করতে পারছি না ।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২০ দুপুর ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




