
তার সম্পদের জয়-জয়কারটা বলতে গেলে ক্রিকেট মাঠের বোলার হিসেবে পাঁচ'শ উইকেট ছাড়িয়ে যাওয়ার মতো । আর অধিনায়ক হিসেবে একছত্র ক্ষমতার অধিকারী । সেখানে কোচ একজন থাকলেও থাকতে পারে, সেটা পর্দার অন্তরালে ।
দশ বছরে একটি পাওয়ার প্লান্টের মালিক, মাটির ব্যবসা পাহাড় সমান, বালু উত্তলনে সরকারী ড্রেজারের ব্যবহার, ভূমি দখলসহ আরো অনেক কিছু...
তবে উনি ক্রিকেটের মানুষ হয়েও তার নিজ জেলায় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের সুযোগ থাকলেও সেটা তিনি করেননি । হতে পারে উনি হয়ত ভেবেছেন তরূণ সমাজ ইয়াবা আশক্ত হয়ে পড়েছে; তাই তাদেরকে আর ক্রিকেট মাঠে টেনে নিয়ে এসে লাভ নেই । বরং উহা সেবনের পাশাপাশি তারা ইয়াবা ব্যবসায় স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুক ।
আমাদের দুর্নীতি দমনের অভিভাবক দুদক, অবৈধ সম্পদ অর্জণকারীদের সুখে থাকতে দেবে না শ্লোগানের পরও হঠাৎ তার দুর্নীতির বিরুদ্ধে নাকি সুনির্দিষ্ট কোন অভিযোগ খুঁজে পাচ্ছে না ।
এ অবস্থায় দুদকের আর কিইবা করার আছে ? কারণ ইতোমধ্যে তার নির্বাচনী এলাকায় রেড জোনের লকডাউন উপেক্ষা করে তার স্বপক্ষে মিছিল বের হয়েছে - নেতা ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র !
আতএব, দুদকের হাতে নতুন হারিকেন ধরিয়ে দিয়েও কোন লাভ নেই । তাছাড়া তারা চৌদ্দ বছর আগের সব দুর্নীতিবাজদের এখনো খুঁজে বের করতে পারেনি । আর নতুন দুর্নীতিবাজদের দুর্নীতির খতিয়ান দেখতে তো যেতে হবে অস্ট্রেলিয়া, কানাডা, সিংগাপুর, মালয়শিয়ায় - সেটা মোটেই সম্ভব না ।
তার চেয়ে আমরা একটা গান গাইতে পারি - পোড়া চোখ, পোড়া চোখ, কেন তুই অন্ধ থাকিস না...
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০২০ দুপুর ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




