somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেসরকারী স্কুলের শিক্ষকঃ হাওয়া খেয়ে জীবন যাদের খুড়ীয়ে চলা...

০৮ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মার্চের শেষে সেই যে শুরু হলো লকডাউনের নামে সব কিছু কন্ধ, কখনো সাধারন ছুটি, বিশেষ প্রয়োজনে বাহির হওয়া যাবে, অফিস খুলবে অফিস খুলবে না, গাড়ি চলবে গাড়ি চলবে না, ঢাকায় মানুষ ঢুকতে পারবে বেরুতে পারবে না, বেরুতে পারবে ঢুকতে পারবে না । চারিদিকে ভয়, আতংক, অর্থনৈতিক মন্দা, কত কিছু...।

অবশেষে এলো সরকারী প্রণোদনার ঘোষণা । পোশাক শিল্পে দেওয়া প্রণোদনা পেল মালিক । শ্রমিক ঠনঠনা । নিম্ন আয়ের মানুষকে দেওয়া চাল, তেল খেয়ে ফেলল স্থানীয় মেম্বর-চেয়ারম্যান । তবু তারা কিছু পেল, কিছু ছবি তোলা হলো, ঢাকঢোল পেটানো হলো এবং সব শেষে গরীবের দু'হাজার পাঁচ'শ টাকা মিসকিন বড় লোকের পেটেও গেল ।

কিন্তু এই দীর্ঘ সময়ে বেসরকারী স্কুলের শিক্ষকরা কি পেল ? সব কিছু খোলা যাবে, স্কুল খোলা যাবে না । কারণ আজকের শিশুরাই আগামি দিনের ভবিষ্যৎ । স্কুল খুলে তাদের জীবন করোনার মতো ভয়ংকর রোগে বিপন্ন হতে দেওয়া যাবে না । ছাত্রছাত্রীরা কি বাসায় বসে থেকে স্কুলের বেতন দিবে ? মোটেই না ।

খুব ভাল কথা । কিন্তু যে শিক্ষক আজকের সন্তানদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন বা সন্তানের অভিভাবকরা দায়িত্ব দিয়েছেন নামী, দামী, মগা, ছগা স্কুলে ভর্তি করিয়ে দিয়ে । তারা কি হাওয়া খেয়ে বাঁচবে ? তাদের মেরুদন্ড ভেংগে খামচুর হয়ে গেছে । কারণ হাজার হলেও তারা শিক্ষক । ইচ্ছে করলেই তো আর আলু, পটল ফেরি করে বিক্রি করতে পারে না ।

আমার পরিচিত একজন ব্যাচেলর শিক্ষক, যিনি একটি আবাসিক স্কুলের হোস্টেলে থেকে শিক্ষকতা করত । মাত্র লকডাউনের আগে বিয়ে করে তিন মাস গ্রামের বাড়িতে থাকার পর বউ বাড়ি থেকে বের করে দিয়েছে । হাতে কোন টাকা-পয়সা নাই, নতুন জামাই আর কয়দিনই বা ভাল লাগে ! বেচারা সে এখন স্কুলের হোস্টেলে থাকে ।

যাইহোক, শেষ পর্যন্ত সরকার নাকি আশি হাজার শিক্ষকের জন্যে একটা প্রণোদনা প‌্যাকেজ ঘোষণা করেছে । প্রত্যেক শিক্ষক পাঁচ হাজার করে টাকা পাবে । আমার তো মনে হয় সারা বাংলাদেশে বেসরকারী স্কুলের শিক্ষক আছে কয়েক লক্ষ । তার মানে কেউ পাবে কেউ পাবে না ।

ধরে নিলাম অতি ভাগ্যবান শিক্ষকরা পাঁচ হাজার করে টাকা পেল; কিন্তু তা দিয়ে কি হবে ? ক্ষুধার্ত বাঘের মুখে একটি ইঁদুর ছানা !

মনে হচ্ছে এবার বেসরকারী স্কুলের শিক্ষকদের জীবনে প্রকৃত শিক্ষা অর্জণের সময় এসেছে । যে শিক্ষা ভবিষ্যতে তাদের ছাত্রছাত্রীদের মাঝেও শেয়ার করতে পারবে ।


সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:০৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

×