somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ এই দিনটাতে

১৯ শে মার্চ, ২০২১ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যেতে যেতে হঠাৎ গাড়িটা ব্রেক হয়ে গেল । কারণ রাস্তা বন্ধ । সামনে আর এগুতে পারবে না । একে একে জমে গেল শত শত গাড়ি । সময় পার হয়, গাড়ি নড়ে না । অসংখ্য মানুষ রাস্তায় নেমে পড়ল । এখন কি তাহলে হেঁটে যেতে হবে ? না, সেটা সম্ভব না । কারণ, নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে সাভার স্মৃতিসৌধ এলাকা । পায়ে হেঁটে কোন মানুষও যেতে পারবে না ।

বাসের ভেতর দুইটা শিশু চিৎকার করে কেঁদে উঠল । গরমে ছটফট করছে তারা্ । এখনো নাকি দুই ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপর রাস্তা ছেড়ে দেবে । তারমানে এই দুই ঘন্টা বাসের ভেতর গরমে বসে বসে সিদ্ধ হতে হবে । পাশের সিটে বসা এক ভদ্রলোক বলল, আমরা ভাই মাইনকা চিঁপায় পড়েছি, শ্রীলংকার প্রেসিডেন্ট আসাতেই এই অবস্থা, আর আমাদের পরম বন্ধু নরেন্দ্র দামোদর মোদি যেদিন আসবে, সেদিন তো আকাশ পথও বন্ধ হয়ে যাবে । কোন পাখিও আকাশে উড়তে পারবে না ।

বাসের ভেতরের প্রায় অর্ধেক মানুষই একে একে নিচে নেমে গেল । ভাবছি, আমার এখন কি করা উচিৎ । গেটের সামনে এক বৃদ্ধা মহিলা বিশাল একটা মিষ্টি কুমড়া কাখে নিয়ে বাসের কন্ট্রাক্টরের সাথে ঝগড়া করছে - আমাকে নবীনগরে নামিয়ে দে, নয়তো তোরে ভাড়া দেব না । বাস কন্ট্রাক্টর বলছে, আপনি বাসে গিয়ে বসেন, নামিয়ে দেব ।

একটু দূরে চিকন গোছের এক উঠতি বয়সি ছেলে পাশে চিঁপা রাস্তা দিয়ে মটরসাইকেল নিয়ে যেতে চাচ্ছিল । পুলিশ ওর পোঙ্গার উপর সপাং করে একটা বাড়ি দিল । বেচারা তাল সামলাতে না পেরে মটরসাইকেল নিয়ে হুড়মুর করে পড়ে গেল কাটা রাস্তার মাটির উপর । তারপর শুরু হলো ওকে সার্চ করা । ছেলেটা পরাজিত সৈনিকের মতো আত্মসমর্পণের ভঙ্গিতে দু'হাত মেলে ধরে দাঁড়াল । তারপর ওর সমস্ত পকেট, জুতো, মোজা উত্তমরুপে পরীক্ষা করা হলো, কিন্তু সন্দেহজনক তেমন কিছু না পাওয়ায় শেষ পর্যন্ত মটরসাইকেলসহ ওকে ছেড়ে দেওয়া হলো । পরে জানলাম, ও পুলিশের সিগনাল অমান্য করেছিল ।

আমি বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি । প্রায় এক ঘন্টা ধরে গাড়ি থেমে আছে, আরো এক ঘন্টা অপেক্ষা করতে হবে । গাড়ি থেমে থাকলেও বাতাসে উড়ছে ধুলোবালি । আকাশে মেঘ নেই, বেশ ঝলমলে রোদ উঠেছে । ভাবছি বাস থেকে নেমে এই বিরক্তিকর ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একটু আকাশ দেখি; কারণ এখনো অনেকটা পথ যেতে হবে আমাকে । পরক্ষণে মনে হলো, না না তার চেয়ে বরং এই এক ঘন্টা বাসের ভেতর বসে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির উৎসব পালন করি ।




সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০২১ রাত ১০:৪৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

×