somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রমজান মাসের খেজুর ও তা ক্রয়ে আমাদের সামর্থ্য

১৬ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রমজান এলেই দেখি চারিদিকে খেঁজুর কেনার ধুম পড়ে যায় । কারণ, খেঁজুরকে আমরা ইফতারির প্রধান মেনু হিসাবে রাখতে চাই ।

কেন রাখতে চাই ?

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) ইফতারিতে খেঁজুর রাখতেন । আমরাও রাখব কারণ আমরা তাঁর উম্মত ।

উম্মত হিসাবে অবশ্যই প্রিয় নবীর জীবন, কর্ম ও খাদ্যাভাস অনুসরনীয় এবং পালনীয় । কিন্তু পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে, আবহাওয়া ও পরিবেশগত ভিন্নতার কারণে বিভিন্ন ফল ও ফসল এবং সেখানকার মানুষের খাদ্যাভাস ভিন্ন রকম হতে পারে ।

খেঁজুর মুলত হাজার হাজার বছর পূর্ব থেকেই আরবীয় মরুভূমির একটা সুস্বাদু ফল । যা তৎকালীন সময় থেকে সেখানকার অর্থনীতিরও একটা চালিকা শক্তি ছিল । হযরত মুহাম্মদ (সাঃ) এর বেশ কিছু হাদিসেও খেঁজুর ও খেঁজুর বাগানের কথা উঠে এসেছে ।

এখন আমরা প্রিয় নবীর উম্মত হিসাবে ইফতারিতে খেজুর রাখতেই পারি । কিন্তু বিদেশী এই ফলটা প্রতিদিন ইফতারিতে রাখার সামর্থ কয়জন রাখে ? সেটাই বিবেচ্য বিষয় ।

হ্যাঁ, বলতে গেলে আমরা সবাই কমবেশি সে সামর্থ রাখি । কিন্তু ভাল মানের খেঁজুর কেনার সামর্থ আমাদের কয়জনের আছে ? যেখানে মিডিয়াম মানের এক কেজি খেঁজুরের দাম বার'শ/চৌদ্দ'শ টাকা । যতদূর জানি, দু'হাজার/তিন হাজার টাকা কেজি দামের উন্নত জাতের খেঁজুরও বাংলাদেশে আসে ।

বলা বাহুল্য, নিম্ন ও মধ্যবিত্ত শ্রণির মানুষের কাছে এটা অনেকটা স্বপ্নের মতোই । তাই, ইফতারিতে মানুষ খেঁজুর রাখে ঠিকই, কিন্তু সেটা অধিকাংশ ক্ষেত্রেই অতি নিম্ন মানের খেঁজুর । যার কোনটার হয়ত খাওয়ার তারিখই পার হয়ে গেছে । অথচ বিক্রেতা সেটাই অনেকটা সস্তায় গছিয়ে দিচ্ছে ক্রেতার হাতে ।

আর মানুষ সেগুলোই ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদিন রোজা রেখে অভুক্ত থাকার পর সেগুলোই মুখে তুলে নিচ্ছে এর স্বাস্থ্যগত দিক বিবেচনা না করেই ।

এ ব্যপারে আমাদের আরেকটু সচেতন হলেই মনে হয় ভাল হয় । সেক্ষেত্রে খেঁজুরের চেয়ে দেশি মৌসুমী টাটকা ফলকে বেশি প্রাধান্য দিতে পারি । যদিও সেগুলোর দামও মোটেই কম নয় ।





সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:১৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

×