উদ্বিগ্ন সাকিব ও তামিম: দাম কমান !!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বিপিএলে দর্শক এখন চিন্তার কারণ। টি-২০ এই টুর্নামেন্ট দর্শক আকৃষ্ট করছে না। এনিয়ে চিন্তিত ক্রিকেটাররাও। দুরন্ত রাজশাহীর ওপেনার তামিম ইকবাল এবং ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অলরাউন্ডার সাকিব আল হাসানও মনে করেন দর্শক মাঠ মুখো না হলে দিন শেষে কোন মূল্যাই থাকবে না বিপিএল টুর্নামেন্টের। তামিম ইকবাল দর্শকদের বিষয়টি নিয়ে বিসিবিকে ভাবার অনুরোধও করেছেন। তিনি বলেছেন, দর্শক হচ্ছে না এটা অনেক হতাশার একটা বিষয়। আমি ব্যক্তিগতভাবে যখন বাইরে খেলতে যাই তখন একটা জিনিসই বলি, ৩০ হাজার মানুষের সামনে খেলি। সেটাই কিন্তু গর্ব নিয়ে বলতাম। এবার দর্শক না হওয়ার কারণ যদি টিকিটের দামের জন্য হয়ে থাকে, তাহলে আমার মনে হয় বোর্ডের এটা আসলেই সিরিয়াসলি চিন্তা করা উচিত। যদি কেউ না আসে তাহলে লাভ হচ্ছে না, টাকা তো পাচ্ছে না। যদি পাঁচ টাকা দিয়ে ১০০ জন আনা যায়, তাহলে ৫০০ টাকা পাচ্ছে। নিশ্চিই এর একটা কারণ আছে।
আমি নিশ্চিত উনারাও এটা নিয়ে ভাবছেন। কারণ খালি গ্যালারি দেখতে তারাও খুশি হবেন না। বিপিএল আমাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা এখন পর্যন্ত কেউ মূল্যায়ন করছে না।
বিপিএলে দর্শক হলে এই টুর্নামেন্টটা অনেকদিন টিকে থাকবে। তামিমের বিশ্বাস, পাকিস্তানি ক্রিকেটার না আসুক। কোনো বিদেশি খেলোয়াড় না আসুক। তারপরেও লোকাল খেলোয়াড়রা যদি ৩০ হাজার মানুষের সামনে খেলে তাহলেও বিপিএল হিট। আপনি ক্রিস গেইল, শচীন টেন্ডুলকারকে নিয়ে আসুন। যদি মানুষ না আসে তাহলে ফ্লপ টুর্নামেন্ট। আমার কাছে মনে হয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
এদিকে সাকিবও দর্শক নিয়ে অভিমত প্রকাশ করেছেন। তিনি বলেন, ধরেন আমি বিরিয়ানী খেয়েছি হোটেলে ২৭০ টাকায়। টিকিটের দাম ২০০ টাকা। মানুষের জন্য কঠিন হয়ে যাবে। কথার কথা ৫০-১০০ টাকা যদি টিকিট হতো, তাহলে মানুষ আরও বেশি আসতো। যারা ছাত্র তারা তিন চারজন একসঙ্গে খেলা দেখার চিন্তা করতো যে, ৫০ টাকা টিকিট খেলা দেখে আসি। ওই জিনিসটা চিন্তা করতে হবে। দর্শক যদি বেশি হয় আমার মনে হয় না লস হবে কারও।
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন
ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন
যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন
শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন
যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি
কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।