ভুলোমনা স্বামীর কীর্তি!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
এমনিতেই ভুলোমনা হবার জন্য বদনাম রয়েছে বাড়ির কর্তাদের। বাজারে গেলে এটা সেটা ভুলে যাওয়ার জন্য নানা সময়ে তাই গালমন্দও জোটে অনেকের কপালে। এ ছাড়া স্বামীদের ভুলে যাওয়ার তালিকায় গুরুত্বপূর্ণ বিভিন্ন তারিখ থেকে বিল জমা দেওয়ার কথা ভুলে যাওয়া পর্যন্ত বহু বিচিত্র জিনিসই আছে। কিন্তু তাই বলে কেউ যদি হানিমুন থেকে ফেরার পথে ভুলে যান তার স্ত্রী'র কথা তবে তাকে ক্ষমা করা সত্যিই দুষ্কর। আর ক্ষমার অযোগ্য এমনই এক মজার ঘটনা এবার ঘটেছে জার্মানিতে। ঘটনার বিবরণে জানা যায়, নাম প্রকাশ না করা এই দম্পতি মাত্র মাসখানেক আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরিকল্পনামাফিক তারা তাদের হানিমুন করার জন্য ফ্রান্সেও গিয়েছিলেন। কিন্তু ফ্রান্স থেকে গাড়ি চালিয়ে জার্মানির বার্লিনে ফিরে আসার সময়ই বাধে বিপত্তি। দীর্ঘ পথ বলে বেশ কিছুটা সময় কথাবার্তা বলার পর পেছনের সিটে খানিকটা ক্লান্ত হয়েই ঘুমিয়ে পড়েছিলেন স্ত্রী। আর চালকের আসনে বসা স্বামী একমনে চালিয়ে যাচ্ছিলেন গাড়ি। পথে ব্যাড হার্সফিল্ড নামক একটি স্থানে রাস্তার পাশে থাকা গ্যাস স্টেশনে লাইন ধরেন তারা। উদ্দেশ্য বাকি পথ পাড়ি দেওয়ার জন্য পর্যাপ্ত জ্বালানি মজুদ করা। এ সময় স্বামী গাড়ি থেকে নেমে যওয়বার পর স্ত্রী'ও পেছনের সিট থেকে উঠে গ্যাস স্টেশনের ওয়াশ রুমে যান। তবে ফিরে এসে দেখেন গাড়িসহ স্বামী হাওয়া। এদিকে ভুলোমনা স্বামী পেছনের সিটের দিকে একবারও না তাকিয়েই গাড়ি চালাতে থাকেন। প্রায় আড়াই ঘণ্টা পর পেছনের সিটে স্ত্রী'কে না দেখতে পেয়েই প্রথম টনক নড়ে তার। সাথে সাথে ফোন করেন পুলিশকে যারা তাকে জানান যে তার স্ত্রী তখনও তার জন্য ধৈর্য ধরে গ্যাস স্টেশনেই অপেক্ষা করছে!
লিংক
৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন
ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন
যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন
শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন
যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি
কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।