“ অন্তরঙ্গ আলাপন” সাক্ষাতকার ভিত্তিক একটি নিয়মিত লাইভ আয়োজন। ব্লগারদের জানার আগ্রহের প্রেক্ষিতে আমি আপনাদেরকে স্বাগত জানাই বিশেষ ব্লগারদের নিয়ে লাইভ ধারাবাহিক “অন্তরঙ্গ আলাপনে”। এ পর্বের অতিথি ব্লগার *কুনোব্যাঙ*। তার সাথে আমাদের খোলামেলা আলোচনা হবে যার মাধ্যমে আমরা অন্বেষণ করবো তার একান্ত ব্যক্তিগত কিছু অনুভতি - দেশ নিয়ে, মানুষ নিয়ে, ধর্ম নিয়ে, তার ব্যাক্তিগত জীবন নিয়ে। আলোচনার ভাষা হতে হবে সংযত এবং অপ্রাসাংগিক বিষয়কে এড়িয়ে যেতে হবে সযত্নে। এ পর্যন্ত তার বিভিন্ন লেখালেখি সন্বন্ধে আমরা তার কাছে জানতে চাইবো। তবে কোন অনধিকার চর্চা বিষয়ক প্রশ্ন এখানে গ্রহণযোগ্য হবে না।
আপনারা প্রশ্ন করবেন - উত্তর দেবেন ব্লগার *কুনোব্যাঙ*। পুরো ব্যাপারটাই লাইভ। আর আমি থাকবো কোন অনভিপ্রেত শব্দ বা প্রশ্নের উচ্চারণ ঘটলে সেটাকে গলা টিপে মারতে।
ব্লগের একমাত্র বিরোধী পক্ষ যিনি মনে করেন, “বুদ্ধিমত্তা একটি আপেক্ষিক ব্যাপার। আপনি তখনই বুদ্ধিমান যখন আপনার পাশের লোক বোকা !!”
ব্লগার * কুনোব্যাঙের* অনুমতি আমি প্রার্থনা করছি - তার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য।
ব্লগার *কুনোব্যাঙ* আপনাকে অন্তরঙ্গ আলাপনে শুভেচ্ছা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


