somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন ভালবাসি?

০৮ ই জুন, ২০১১ রাত ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিতু আপার বিয়ে! তাকে দেখে মনে হচ্ছে বিয়ের চেয়ে মজার জিনিস দুনিয়াতে নাই!
-ওই, তুই আমার জামাই দেখছিস?
-দেখলাম তো!
-কেমন দেখলি? (মুখে লজ্জা লজ্জা হাসি)
আমি হাই তুলে বললাম- 'মোটামুটি!'
-মোটামুটি মানে?
-মোটামুটি মানে তোমার জামাই একটু মোটা! আর চেহারায় একটু গবেট-গবেট ভাব আছে!
এক মুহুর্ত আমার মনে হল মিতু আপা আমাকে বোধহয় আজকে কাঁচা খেয়ে ফেলবে!!
-আমার বিয়াতে তোরে খাবার দিব না...হুম! খাবার তো দুরের কথা- তোরে যেন আমার বিয়াতে না দেখি খবরদার!
হাসিটা চেপে গিয়ে আমিও বললাম- 'এহ্! খাইলাম না তোমার বিয়া! তছাড়া কয়দিন পরে আমার এক্সাম শুরু হচ্ছে- আমি তোমার বিয়াতে আসলে তো..!'
এবার আরো জোরে চিৎকার- 'আসবি না মানে? তোর কান ধরে নিয়া আসব! বেশি ভাব বাড়ছে তোর, না?'...হ্যান-ত্যান বকা-বকি!!
মিতু আপাকে দেখে আমার মনে ছেলেমানুষী প্রশ্ন জাগল- মানুষ ভালবাসে কেন? যে লোকটাকে মিতু আপা দু'বছর আগেও চিনত না, তার জীবনসঙ্গিনী হবার কথা ভেবে আজকে প্রজাপতির মত উড়ছে মিতু আপা! যেন তার থেকে সুখী কেউ নেই! এত অল্পদিনে এত কিসের ভালবাসা? কেনই বা ভালবাসা? আমরা ভালবাসি কেন?

আড়াইটার পর ঘুমোতে গেছি। চোখ লেগে আসতে না আসতেই- ইবলিস সেলফোন! X(
তনুর ফোন.. -দোস্ত ঘুমাইছিস?
-না ঘুমাই নাই..বল। (ঘুমাব ক্যান?কত্থক নৃত্য করতেছি X( )
-দোস্ত সায়মার জ্বর!
-ও..আহারে! (ওরে হারামজাদা আমি তো ডাক্তার না- ইঞ্জিনিয়ার! সেটাও এখনো হয়ে সারি নাই! )
-সন্ধ্যা থেকে জ্বর- টেনশনে আমার ঘুম হচ্ছে না।
-হুম! না হবারই কথা! ( :-< )
-ওর আম্মা ওর সাথে আছে- একটা ফোনও করতে পারতেছি না ওর আম্মার ভয়ে!!
এই পর্যায়ে আমার হাসি পেয়ে গেল! যাই হোক, আমি বেচারা কিছুক্ষণ এই বন্ধুটির প্রতি গভীর সমবেদনা প্রকাশ করলাম! এরপর তাহাকে ঘুমাইতে বলিয়া নিজেও ঘুমাইতে গেলাম।
কিন্ত আবার ঐ একি প্রশ্ন- ভালবাসি কেন?

মিতুলকে দেখেছি একটা ছেলে তাকে মিথ্যে বলছে, ঠকাচ্ছে জেনেও প্রতিনিয়ত ভালবেসে যাচ্ছে ছেলেটাকে।
পিয়াসী যখন ওর ফেসবুক পাসওয়ার্ডটা আমাকে দিয়ে বলল- "তুই আমার অ্যাকাউন্টে ঢুকে ফাহিমের ফ্রেন্ড রিকোয়েস্টটা ইগনোর করে দিবি প্লিজ?" আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম-
"তুই নিজে কেন ইগনোর করিস না?"
সে তার ঝাপসা দৃষ্টি লুকোবার চেষ্টা করে বলল- "আমি পারব না রে।"
আমি আবারো ভাবতে বসি- 'কেন?'
যে ছেলেটা একদিন ওকে ছুড়ে ফেলে দিয়েছিল- তার ফ্রেন্ড রিকোয়েস্ট আজকে নিজ হাতে ইগনোর করতে পারার শক্তি নেই পিয়াসীর? এখনো ভালবাসে ঐ হিপোক্রিটটাকে? কেন ভালবাসে?

এরপর একদিন- আমিও কারো সামনে এসে ঠিক থমকে দাড়াই! ব্যস্ততাকে এখন স্পন্দনহীন মনে হয়। 'কেন ভালবাসি' সেটাও আর জানতে ইচ্ছে করে না! এখন কেবল ভালবাসতে ইচ্ছে করে...

গোলাপ এখন রক্তের চেয়েও লাল
রক্ত এখন গোলাপের চেয়েও সুবাসিত
আমি নুপুরের শব্দে হৃদয়ের স্পন্দন শুনতে পাই
অবিরাম তাই ভালোবেসে যাই ...

সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
২৭টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×