সবকিছু এলোমেলো..
১৫ ই জুন, ২০১১ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কি যেন একটা লিখব লিখব ভাবছিলাম.. লেখা হচ্ছে না!
আমি মনে হয় প্রেমে-টেমে পড়ছি! অনেকদিন পর মাথার ভেতর এলোমেলো লাইনের আনাগোনা শুরু হয়েছে..
বর্ষার প্রথম দিন আজ।
ভাবলাম- দিয়ে দিই পোস্ট একটা! লোকে বিরক্ত হলে হোক! তবু আমার মাথা থেকে হতচ্ছাড়া লাইনগুলো বের হয়ে যাক..
আজ কি তোর আসার কথা ছিল
নইলে কেন অভিমানরা এল?
নইলে কেন প্রহরগুলো থামছে, আবার
আলোর মতই কাঁপছে তালে তালে?
কেমন লাগে এমন দিনেও বৃষ্টি না এলে?
কমছে আলো-
শান্ত হয়ে আসছে এ শহর
চোখ মেলেছিস?
তোর সপ্ন দেখা শেষ?
কোথায় রে তুই? -প্রশ্নগুলোই হাসছে পরস্পর!
বৃষ্টি আসে- শহর ধোয়ায় গা
কই? রহস্য তো যায় না ধুয়ে তোর!
এর ঠিক ২ বছর আগের লেখা- ঠিক এরকমই বর্ষার প্রথম দিনে..
প্রিয় সেই রঙ আকাশটাকে করেছে আরও আপন..
মেঘলা হাওয়ায় একলা বেলায়
আমার বর্ষা যাপন।।
চেনা সেই সুর মেঘ গুড়গুড়
ভিজে ভিজে যায় মন..
মন ভাবে তারে মেঘলা আঁধারে
নীড় ভাঙা বর্ষণ।।
নিজের ভিতর বন্দি হয়ে থাকবে কতক্ষণ??
এসো হাত ধরো- সুখ মেখে কর
বর্ষাকে বরণ।।
কি যেন নাম মেয়েটার? -আদ্রিতা!
আদ্রিতা বলেছিল-
কবিত-টবিতা আপনার না লেখাই ভালো।
ধ্যাত! এইগুলাকে কবিতা বলে নাকি?
অতএব??
অতএব, পোস্ট করবার দুঃসাহস দেখিয়েই ফেলি!
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন