যান্ত্রিক শব্দ আমার একেবারে ভাল্লাগে না! তাই ফোনের রিংটোন দিয়েছিলাম "মিঁয়াওওও...!" কেউ ফোন দিলে বোকা মেয়েটা বিছানায় পা তুলে দিয়ে আতঙ্কিত চোখে এদিন-ওদিক খুঁজতে থাকে!
কিন্ত শয়তান ফোনটা দেখি আবারও বিচ্ছিরি একটা শব্দে বেজে যাচ্ছে! রিমাইন্ডার- "Monday"
Monday?? Monday হইছে তো কি হইছে? এই জন্য সাত-সকালে এই রকম একটা বিচ্ছিরি শব্দ কইরা একটা নিষ্পাপ ছেলের ঘুম ভাঙাতে হবে?
ভেবেছিলাম আজ ক্লাস করব না! আজাইরা দুইটা ক্লাশ করার জন্য ভার্সিটি যাইতে ভাল্লাগে না! এরকম বেরসিক একটা সময়ে ঘুমটা ভেঙে যাওয়ায় উঠতেই হল বিছানা ছেড়ে!
লাইব্রেরীর সামনে পা ছড়িয়ে বসে আছে শিহাব। আমি কিছু বলার আগেই ধমকে উঠল- "পড়াশুনার কথা কইলে মাইর খাইবি!"
-
-বয়! কিন্ত পড়ার কথা বলবি না খবরদার!
-হাঃ হাঃ.. আচ্ছা বলব না!
ক্যাম্পাসটা আজকে তুলনামুলক শান্ত। এক্সাম শুরু হচ্ছে- সবাই এখন বইয়ের পাতায় ডুব দিচ্ছে! লাইব্রেরীতে সব জুটিগুলো প্রেমালাপ বাদ দিয়ে গুন গুন শব্দে পড়তে শুরু করেছে- পড়া! পড়া! পড়া!
এত পইড়া কি হইব!
-চা খাবি?
-হুম? হুমম
-তুই বয়, আমি চা নিয়ে আসি।
শিহাব চলে গেল ক্যান্টিনের দিকে।
Monday এর শানে-নুযূলটা এখনো বুঝতে পারছি না! কিন্ত মনের মধ্যে কি একটা খচখচ করছে! রিমাইন্ডার কি আমিই দিছিলাম??
উমহ্! চায়ে চিনি হয়নি! কাপটা নামিয়ে রেখে উঠে পড়লাম।
-যাই রে!
-কই যাস?
-দেখি কই যাওয়া যায়!
আজকাল সন্ধ্যে হতেই মন খারাপ লাগে! পড়তে ভাল লাগে না। এবার আমার খবর আছে! রেসাল্ট দেখে আব্বা আমার পড়াশোনাটাই বন্ধ করে দেয় কিনা কে জানে!
মোবাইলটারও চার্জ নাই! ধ্যাত্তরি!
বই হাতে বিছানায় গা এলাতেই মনে পড়ল- Monday!!
Monday তে আমার শুচির সাথে দেখা করতে যাবার কথা! প্রতি সপ্তাহে ওকে কথা দেই, "পরের Monday তে আসবই আসব দোস্ত!"..২টা সোমবার এই কথা বলে বলেই পাড় করে দিয়েছি! গত সপ্তাহেও ভুলে যাবার পর আজকের জন্য রিমাইন্ডার দিয়েছিলাম!
আমার মত গাছের মনেও অপরাধবোধ উঁকি দিল! বন্ধ হয়ে যাওয়া মোবাইলটাকে মুঠোয় নিয়ে ফিসফিস করে বলি- "পরের Monday তে আসবই আসব দোস্ত!"
(চলবে...ইনশাল্লাহ্!)
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


