১.
পৃথিবীর থেকে পুরোন তুমি
আকাশের চেয়ে জ্যেষ্ঠ
বিশালতার অভিন তুমি
আপন হাতে সৃষ্ট।।
২.
আমার ভিতর-বাহির অন্তপুরে
কোখাও নেই আমি
সমস্তটায় অন্য কারো বাস..
চোঁখের তারায় অন্য কারো ধ্যান
মনের ভেতর ক্রুদ্ধ কোন ত্রাস।।
৩.
আমরা বোধহয় ইচ্ছে করেই
হারিয়ে গেছি পথে..
লক্ষ্মীছাড়া অনিচ্ছেদের সাথে..
হাঁটছি পথে শব্দহীনা পায়ে!
মধ্যরাতে যাত্রা হল শুরু
থামব এসে চাঁদের সীমানায়।।
৪.
আট কুঠুরী নয় দরজা
সুপ্ত সেথা প্রাণ
ক্ষুদ্র প্রাণে বিশালতা
বিধাতার দান।।
৫.
কৌতুহলী পায়ে-পায়ে তুমি এলে
তোমার চোঁখে রাজ্যের যত আলো
গভীর থেকে গভীরতর মায়া..
আমি ছিলাম দেয়াল ঘে আবছা কোন ছায়া।।
তোমার স্পর্শে সত্যি হলাম আমি
আমার চির সপ্ন ছিলে তুমি।
(এগুলো যে আমি কেন লিখতাম নিজেই বুঝতে পারি না! বেশ আগের লেখা! )
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


