ইচ্ছে করে ভেঙে ফেলি
আমিতো তীব্র গতিতে ছুটে যাচ্ছি
তুমি একটু একটু করে এলে ক্ষতি কি!
এত ভয় তোমার, কাকে ভয় পাচ্ছ তুমি?
যারা তোমাকে বন্ধু বলে কাছে ডেকে,
অনেক ভালবাসা দিয়ে তোমাকেই ছুড়ে ফেলে দিয়েছে,
তাদের?
বড্ড হাসি পাচ্ছে তোমার কার্যকলাপে!
ইচ্ছে করে তোমার ভুলগুলো ধরে ধরে ভেঙে দেই।
কিন্তু আমার আঙুলগুলোতো তুমিই বেঁধে রেখেছো,
ঐ একটা কথা বলে,
"বেশি বোঝা ভাল না"
সবকিছু সাদা চোখে দেখো না,
কষ্টটা যে আমাকে বেশিই আঁকড়ে ধরে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




