somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি অনেক ঠেকে শিখেছি জীবনের মানে

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩৬-২৪-৩৬...
আমার ইচ্ছে হয় নি...আমি এরকম একটা তথাকথিত আদর্শ নারীদেহের পেছনে ঘুরে মরি। আমি কিশোরীবেলা পর্যন্ত প্রচন্ড মনোকস্ট নিয়ে সময় কাটিয়েছি আমার মোটা আদল নিয়ে। আপনাদের কটু মন্তব্য আমার শরীরে কাটার মত বিঁধেছে... আমি কিচ্ছু বলতে পারি নি, আমার সমাজ আমাকে এভাবেই বিচার করেছে। আমার কোন বাজার চাহিদা নেই।
আপনারা অনেকেই আপনাদের মোটা বান্ধবী নিয়ে আড়ালে আবডালে হেসেছেন। আমার এসব কমপ্লেক্স কাটাতে অনেক সময় লেগেছে, কলেজে উঠা পর্যন্ত আমি হীনমন্যতায় ভুগেছি এবং আমি এখন যেভাবে আছি খুব ভাল আছি। আমার কোন আফসোস নেই। তারচেয়ে বড় কথা আপনারা বলার কেউ নন। যখন আমি দিনের পর দিন ভাড়ার অভাবে পুরো শহর হেটে বেড়াইছি.. তখন আপনারা কেউ ছিলেন না।পরেরদিন সকালে আবার অই পায়ের ব্যাথা নিয়ে ক্যাম্পাস পারাপার করেছি আপনারা সেখানেও ছিলেন না।যখন তিনটাকার সিংগারা কেনার টাকার অভাবে সারাদিন উপোস কাটাইছি আপনারা সেখানে ছিলেন না।আপনারা বরং তনুশ্রী হয়ে ঘুরে বেড়ান।আমার ওসবের দরকার নেই।
আপনারা আপনাদের মতই বাজারে কাউকে খুজে নেন।আমি অনেক ঠেকে শিখেছি জীবনের মানে..
আমি আগামীকাল খুব বড় অফিসার হতে না পারলেও আমার কোন আফসোস থাকবে না।আমার অত উচ্চভিলাস নেই।আমি যেভাবে আছি.. সেভাবেই আমি থাকতে ভালবাসি।আর এমন কাউকেও আমার দরকার নাই যার কাছে আমার চেয়ে আমার শরীরের গ্রহনযোগ্যতা বেশি।

আমার এখন হাঁটতে কষ্ট হয়... হাঁপিয়ে উঠি। ডাক্তার বলেছেন ওয়েট কমান...আর ক্যালসিয়ামটা বড্ড কম।আমি চেষ্টা করছি ডাক্তারের কথা শোনার।কারন আমার শরীর এখন আর এত কষ্ট নেয় না।তারপরো আমি স্বপ্ন দেখি হেঁটে যাব ছায়াপথ।

(মিসইন্টারপ্রেট করবেন না.. অবশ্যই আপনার শরীরের যত্ন নিন।এতগুলো কথা বলার একটাই মানে...নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগার কোন কারন নাই... জীবন শুধু ৩৬-২৪-২৬ একটা অবয়বে আবদধ নয়।এই লেখা তাদের জন্য যারা কটু কথার ভারে আড়ালে চোখের জল ফেলেন.. আর মনে করেন.. "কি দরকার এমন মানবজনম!!! "

https://mobile.facebook.com/photo.php?fbid=1106686872759167&id=100002535956093&set=a.680207225407136.1073741832.100002535956093#comment_form_100002535956093_1106686872759167 ( Onuroron Sifat এর ফেসবুক ওয়াল থেকে)
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×