অপার্থিব
০১ লা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি মাঝেমধ্যে চাঁদের সৌন্দর্যে মুগ্ধ হও,
অথচ চাঁদ প্রতিনিয়ত তোমাকে দেখে ঈর্ষায় পুড়ে মরে।
তুমি ফুলের সৌন্দর্যে বিমোহিত হও,
অথচ ফুলেরা তোমার আগমনে উচ্ছ্বসিত হয়ে
পরস্পরকে অভিনন্দন জানায়।
তুমি প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করে আনন্দ খোঁজো,
অথচ প্রকৃতি তোমাকে পেয়ে তার
রূপ-রস-গন্ধ তোমাকে উপহার দেওয়ার জন্য
নিজেকে নতুন করে সাজাতে ব্যস্ত হয়ে পড়ে।
তুমি পার্থিব সৌন্দর্যের প্রতি আকর্ষিত হও,
অথচ স্বর্গের অপ্সরারা তোমাকে
তাদের প্রতিদ্বন্দ্বী মনে করে।
তুমি তো সেই আরাধ্য ব্যক্তিত্ব,
পথও যার পদযুগলের স্পর্শে ধন্য হওয়ার জন্য
প্রতিদিন ব্যাকুল হয়ে অপেক্ষায় থাকে।
তুমি তো সেই মানবী, যার হাসিতে
মুগ্ধ হয়ে সূর্যকিরণও নিজের দৈন্যতা প্রকাশ করে।
তোমাকে প্রকাশ করার জন্য কোনো উপমা কি সামঞ্জস্যপূর্ণ?
তোমাকে বর্ণনা করার জন্য পৃথিবীর তাবৎ শব্দভাণ্ডার কি যথেষ্ট?
অথচ তোমাকে কত সহজভাবেই না বর্ণনা করার দুঃসাহস করি!
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই...
...বাকিটুকু পড়ুন
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও...
...বাকিটুকু পড়ুন
টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন