যাদের মাথা আউলা হয়ে গেছে
১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে কয়েকদিন বেশ আলোচনা আর চুলচেরা বিশ্লেষণ চলছে স্বৈরাচার সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয় নিয়ে। লেখালেখি হচ্ছে স্বৈরাচার পতনপরবর্তী কর্মকাণ্ড আর দেশের পরিস্থিতি নিয়ে। এর মধ্যে বেশিরভাগ ব্লগার যারপরনাই খুশি হয়েছেন ফ্যাসিস্ট সরকারের যাঁতাকলের নিষ্পেষণ থেকে মুক্তি পেয়ে। কিন্তু কিছু ব্লগার যেন কোনোমতেই স্বৈরাচার সরকারের পতনটা একদমই মেনে নিতে পারছেন না। একের পর এক পোস্ট প্রসব করে যাচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ছিদ্রান্বেষণ করে আর প্রাণপাত করছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অযোগ্যতা প্রমাণ করতে। তারসাথে, আন্দোলনে কারা ছিল, কোমলমতি ছাত্রদেরকে কারা ফান্ডিং করেছে ইত্যাদি প্রলাপ বকতে বকতে মাথা বিগড়ে যাওয়া অবস্থা। এমন ব্লগার বেশ কয়েকজনই সামুতে আছেন। তাদের মধ্যে কয়েকজনের তো রীতিমত ভীমরতি ধরার অবস্থা। কখন কী লিখছেন, আগের পোস্টে কী লিখেছিলেন আর পরবর্তীতে কী লিখছেন সেটার কোনো আগামাথা পাওয়া যাচ্ছে না। যেমন: উপরের ছবিতে দেখুন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে বেকুব বলা হয়েছে
আবার দেখুন এখানে

এখন আপনাদের কাছে জানতে চাওয়া- স্বৈরাচার সরকারের পতনে এমন স্ববিরোধী কথাবার্তা বলা বর্তমানে ব্লগে মাথা খারাপদের তালিকা করলে প্রথমে কার নাম আসতে পারে?
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০

সেদিন বিকেলেও লোকটা জানালার পাশে এসে দাঁড়িয়েছিল।
পাড়ার মানুষজন তাকে চেনে। চেনার কথাও। গত বাইশ বছর ধরে প্রায় প্রতিদিন বিকেল পাঁচটার দিকে লোকটাকে এই গলিতে দেখা যায়। কখনো হেঁটে...
...বাকিটুকু পড়ুনঅনন্ত সেই ভালবাসার স্রোত

সময় চলেছে তার আপন খেয়ালে,নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।
বাহিরের সব নিয়ম চলুক তার মতো,মহাবিশ্ব...
...বাকিটুকু পড়ুনপূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০

অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।
আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০২

আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়...
...বাকিটুকু পড়ুন