somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

আলোর যাত্রা মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস বই মেলায় আসছে তার উপর সেলিনা হোসেনের ভূমিকা

০১ লা ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভূমিকা

রোকসানা লেইসের গল্পের বই ‘চন্দ্রিমায় নীল জল’ পড়ে ভালোলেগেছে।
এখনো মনে আছে কিছু কিছু গল্পের কথা। গল্প পড়ে মনে হয়েছে রোকসানার দেখার জগতে নিজস্ব ঢঙ আছে। এই ঢঙটুকু ওর বৈশিষ্ট।

এবার হাতে পেয়েছি রোকসানার উপন্যাস ‘আলোর যাত্রা’ এর আগেও ওর দুটো উপন্যাস প্রকাশিত হয়েছে। একটি ‘অজানার স্রোতে’ অন্যটি ‘অন্তরীপ’।

রোকসানা কবিতাও লেখে। ‘স্বপ্ন নগরীর খোঁজে’ ওর কবিতার বই।

ভাবতে ভালোলাগছে যে রোকসানা সাহিত্যের তিনটি শাখায় বেশ স্বচ্ছন্দ। সৃজনশীলতার নানা দিক ধরে এগিয়ে যাচ্ছে ও।
একদিন ভরে উঠবে ওর শস্যের গোলা। আমাদের প্রত্যাশা ওর লেখনীর কাছে।

যে বইয়ের ভুমিকা নিয়ে আজকের এই লেখার আয়োজন তার পটভুমি বেশ বড়। দেশ-বিদেশ মিলে কাহিনীর কাঠামো। আছে নানা ঘটনা, নানা চরিত্র।

শুরুতে উপন্যাসের পটভুমি মুক্তিযুদ্ধ। অধ্যায়ের নামে ‘বিপর্যস্ত অনুভব: এক।’ আরম্ভের মুন্সিয়ানা পাঠককে চমকিত করে। শুরুটা এমন : ‘কালঘুম থেকে জেগে উঠে দেখলো সব কিছু ফাঁকা, চারপাশ শূণ্য। আবীর রাঙা আকাশ নীচু হয়ে যেন গিলে খেতে আসছে। হাত-পা শরীর অবশ, নড়নের শক্তি নাই। চক্ষু দুটি খোলা শুধু আকাশের পানে।’ এভাবে মুক্তিযুদ্ধের সূচনা। তারপর এগোতে থাকে যুদ্ধের নানা ঘটনা। যুদ্ধের সময় বাদশা মিয়ার কুড়িয়ে পাওয়া ছেলেটি একদিন গায়ক হয়। তার জীবনের গল্প উপন্যাসের একটি ভিন্ন মোড়। উপন্যাসের একটি অধ্যায় ‘অজানা দেশ : এক।’ লন্ডন থেকে একা আসছে তাতাই। ওর নানু ওকে বলেছে যেন বাংলাদেশকে ভুলে না যায়, যেন এদেশের অভাগা মেয়েদের জন্য কাজ করে। বিদেশে পড়াশোনার সময় তাই জীবনের নানা অভিজ্ঞতা অর্জন করেছে। ওর সামনে অজানা দেশের অনেক মানুষ। অন্য দেশের সংস্কৃতি জানতে তাতাই আলসালভাদর গিয়েছিল। একটি পরিবারের সঙ্গে বসবাস করেছিল। এই বিচিত্র অভিজ্ঞতা উপন্যাসের ভিন্ন আমেজ।

রোকসানা কানাডায় বসবাস করে। ওর অভিজ্ঞতার বিস্তৃতি আছে। উপন্যাসের নানা উপাখ্যানে সেসব অভিজ্ঞতা গল্পের আকারে পাঠকের সামনে এসেছে।
আমার বিশ্বাস ‘আলোর যাত্রা’ পাঠকের ভালোলাগবে। বিভিন্ন অধ্যায়ের নামকরণে বোঝা যায় লেখক উপন্যাসের আঙ্গিকে নতুন ছোঁয়া আনতে চেয়েছেন। তা একজন লেখকের নিজস্ব স্টাইল। আশা করি রোকসানা বিষয়ের সঙ্গে আঙ্গিকের যোগ ঘটিয়ে পাঠককে দেবেন তেমন বিচিত্র ভুবনের স্বাদ।

তার সাফল্য কামনা করি। নতুন বইয়ের অপেক্ষায় থাকলাম।

সেলিনা হোসেন
২২ জানুয়ারি ২০১১


প্রচ্ছদ: সৈয়দ ইকবাল
দি রয়েল পাবলির্শাস
থেকে প্রকাশিত হয়েছে উপন্যাস আলোর যাত্রা বইমেলা ২০১১ ।
পাওয়া যাবে একুশে গ্রন্থমেলায়
২৩০ নং ষ্টলে
অন্যপ্রকাশের সামনে
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪০
১৫টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×