somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

হৃদয় বাংলাদেশ

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রজন্ম চত্বর থেকে বলছি,
আজকের হৃদয় বাংলাদেশ বলছি।
শুদ্ধতা আর পবিত্রতার কথা বলছি।
বিয়াল্লিশ বছর আগে অস্ত্র তুলে নিয়েছিলেন
আমাদের পূর্ব পুরুষ- দাদা, বাবা, ভাই
অন্যায়ের বিরুদ্ধে নেমেছিলেন মুক্তিরযুদ্ধে।
আর কিছু স্বার্থাস্বনী স্বার্থপর এই বাংলার কলংক মানুষ
হয়েছিল রাজাকার, আলবদর আল শামস!
নিবেদিত খেদমতে হয়েছিল পাকিদের দোসর,
জল্লাদের পিশাচ হৃদয়ে;ধর্ষণ, খুন,জবাই করেছিল
আমাদের মা, বাবা, সন্তান, নিরীহ বাংলার মানুষ র্নিদ্বিধায়।
নিধন করেছিল আমাদের বুদ্ধিজীবী।
তারা ভেবেছিল প্রধান হবে মেধাহীন দেশে।
চাটবে পাকিদের পা আর
নির্যাতনে পদদলিত করবে বাংলার মানুষ
সুখ লুটে নিবে সব স্বার্থপরের দল, মেরুদণ্ডহীন বেনিয়া পিশাচ।

ইতিহাস বদলে গেল ষোলই ডিসেম্বর ১৯৭১
বিজয় ছিনিয়ে আনল মুক্তিযোদ্ধা, গেরিলা সাধারন মানুষ।
বর্ণচোরা সরীসৃপ লুকিয়ে থাকল ভয়ে গর্তে অনেকদিন।
দেশ স্বাধীন শেষে আমাদের পূর্ব পুরুষ অস্ত্র জমা দিয়ে
ফিরে গেলেন আপন কর্ম ভুবনে,
তারা ছিলেন নিঃস্বার্থ যোদ্ধা, ক্ষমতার দখলদারী নিয়ে ব্যস্ত হননি।
সুযোগ সন্ধানী রাজাকার গোপন আঁতাতে মেলে ডালপালা
হত্যা করে অনেক বীর স্বাধীন বাংলাদেশে।
ধীরে ধীরে পাখা মেলে ইসলামের নামে ভণ্ড আবরণে।
আর পদলেহি স্বার্থপর, সুযোগ করে দেয় সুস্থতার গলা টিপে,
স্বাধীন দেশে দ্বৈত্চারী স্বাধীনতা বিরোধীর রাজাকারের পদচারণার।

আমাদের পূর্ব পুরুষ যুদ্ধ শেষে মন দেননি দেশ গড়তে-
ভেবেছিলেন স্বাধীনতাই বড় অর্জন।
আমাদের পূর্ব পুরুষ ভুগে ছিলেন কিছু দ্বিধা দ্বন্দ্বে।
কেউ কেউ বুকে আঁকড়ে স্বাধীনতার শপথ বাক্য,
চোখের জলে নিরব হয়ে ছিলেন, অত্যাচারীর চরম নৈরাজ্যে।

অনেক সয়েছি নিরবে, অনেক গল্প শুনেছি মুক্তিযুদ্ধের।
এবার আমরা নতুন প্রজন্ম২০১৩
আমরা সব কলঙ্ক মুঝে ফেলার অঙ্গিকারে করেছি শপথ।
দুই লক্ষ সম্ভ্রমের কসম, তিরিশ লক্ষ প্রাণের কসম,
আমাদের আগামী প্রজন্মের কসম
পবিত্র আর স্বপ্নের কসম।
আমরা জড়ো হয়েছি রাজপথে দ্বিতীয় মুক্তিযুদ্ধে
নিঃস্বার্থ দ্ব্যর্থহীন ভালোবাসার ডানা মেলে-
অমল শিশির বিন্দুর স্বচ্ছতা বুকে বেঁধে।
আমাদের একক কোন নাম নেই
আমরা দৃপ্ত প্রত্যয়ে অঙ্গীকার বদ্ধ
ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সন্তান।
মায়ের দামাল ছেলে,
প্রেমের বারুদ স্ফুলিঙ্গ সাহস ভালবাসার।
আমরা হরিদাসির সিঁথির সিঁদুর,
সখিনার ফুল তোলা শাড়ির নকসা ।
মেঘনার মাঝির বদর বদর হুঙ্কার।
কৃষক, শ্রমিক, জেলে তাঁতী অফিসকর্তা, শিক্ষক ছাত্র-
উত্তাল হাত তেতুলিয়া থেকে টেকনাফ
তুমুল মুখরতায় হৃদয়ের সাথে হৃদয় বলে কথা
বাতাসের কানে কানে সীমানা পেরিয়ে .......পৃথিবীর সীমানায়
ভালোবাসার অঙ্গীকারে আমরা সময়ের সাহসী সন্তান,
প্রাচীন থেকে আগামীর পথে- সেতু বন্ধন।
ইতিহাসের কালিমা মুক্তির অঙ্গীকারে, দাঁড়িয়ে থাকব
খোলা আকাশের নীচে দূর্মম।
আসবে বাধা, ভীতি আঘাত আক্রমণ অসংখ্য জানি,
দ্বিধা বিভক্তির পথ বেয়ে বিভ্রান্তি ছড়াবে, ঝরে যাবে কিছু হাত।
তবু আমরা অনড় অবিচল থাকব কলংক মুক্তির দৃপ্ত শপথ বুকে
সমস্ত কলঙ্ক কালিমা মুছে দিয়ে রক্ত লাল সূর্যের টিপ
পরিয়ে দিব সবুজ জননীর কপালে
অম্লান ভালোবাসায়-
তারপরই ফিরব ঘরে- সুস্থ বাতাসে নিঃশ্বাস নিয়ে।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৯
১টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×