কপোতাক্ষ, তিস্তা, সুরমার পাড় থেকে
অগুনতি ফুল হাতে তোমরা চলেছো
সৌম, শান্ত, ধীর মিছিল,
জ্বেলেছো স্নিগ্ধ, মোমের আলো
মানববন্ধনে বেঁধেছো হাত।
কোথায় চলেছো?
ভাষার মিনারে অর্ঘ সাজাতে
প্রাণ ঢালা আবেগ নগ্নপা দীর্ঘ প্রতিক্ষা
তোমরা চলেছো অপরিসীম ধৈর্য
হৃদয় আকুল ভালোবাসায়।
আ-হা ,কবে আমি আবার দাঁড়াব
তোমাদের সারিতে আবার
দূর থেকে এই হাহাকার সরিয়ে
আমার প্রাণের সঞ্চরণে, রক্তের চলাচলে।
তোমাদের নিঃশ্বাসের ধ্বনী।
আমার বাস্তবতা ঘিরে থাকে
দেশমাতৃকার জোয়ারের টান।
পূর্ণিমা চাঁদ হয়ে হাসে আমার স্বদেশ
অন্তরে নিভৃতে প্রতিদিন দূর্রন্ত ঢেউ শ্বাসে প্রশ্বাসে।
আমি কবে আবার দাঁড়াব
হৃদয় অঞ্জলি গোলাপ হাতে
প্রভাতফেরীতে তোমাদের সাথে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


