আকাশের চিঠি; দশ
৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১০
৪ নভেম্বর ০৯
নীল সোনা,
উদাসী হাওয়ার রাত আজ অনেক ভালোবাসার রাত। দক্ষিণের খোলা জানালা দিয়ে হাস্নুহেনার মাতাল ঘ্রাণ আর উত্তাল হাওয়া আমাদের আরো আবেগ ঘন করে দিত। আমরা জড়িয়ে মিশে যেতাম একের ভিতর অপর। হৃদয়ের তন্ত্রীতে বাজত ভালোবাসার মধুর সঙ্গীত। শুক্লপক্ষের স্নিগ্ধ আলো থাকত আমাদের ঘিরে। বহুদিন বাদে তুমি আমাকে তেমন জড়িয়ে আছো আমি ঘুমিয়ে পড়েছি তোমার বাহুর বন্ধনে বড় আরামে, বড় স্বস্থিতে।
শীত লাগছে ভীষণ শীত করছে আমার, গায়ে কাঁটা দিচ্ছে। বুকের ভিতরে কাঁপন। আমি জেগে উঠলাম অসম্ভব শীতের কাঁপন নিয়ে বাথটাবে । এখানে হাস্নুহেনা আসবে কোথা থেকে। নতুন কেনা ক্যান্ডেলে লাইলাক ঘ্রান মনে হলো হাস্নুহেনার সুবাস ছড়াচ্ছে। উষ্ণ জলের অবগাহনে নীল তুমি যেন আমাকে বেঁধে ছিলে বাহুতে। আমি বারবার ভুলে যাই তুমি ফিরে আেসানি এখনও। কেন আমাকে এভাবে কাঁদাও নীল। আমার চোখের জল তুমি সহ্য করতে পারতেনা একদম। এখন সারা দিনমান আমার চোখে জল, সারাক্ষণ তুমি হীন বর্তমানে তোমাকে ধরে রাখি বুকের কাছে।
তোমর হৃদয়
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,...
...বাকিটুকু পড়ুন১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন