somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

আকাশের চিঠি; বারো

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১২

২০ এপ্রিল ১০
দেখো ব্যালকুনীর রক চেয়ারের পাশে পাথরের ছোট্ট টেবিলে দুটো কাপে চা রেখেছি। যদি তুমি এখন এসে পরো। আমরা চা পান করতে করতে সূর্যকে বিদায় জানাব আজকের মতন। তারপর আকাশে রঙের খেলা আর মেঘ পুতুল নিয়ে খেলব। দেখ আমি এই বাম দিকের চেয়ারটাতে বসেছি। তুমি ডানপাশের চেয়ার ছাড়া বসতে চাইতে না কখনো। মাঝে মধ্যে ভুল করে আমি ওখানে বসে পড়লে তুমি আমাকে উঠিয়ে দিতে। তোমার নাকি স্বস্তি লাগে না অন্য চেয়ারে বসলে। তোমার চেয়ারটা আমি ঝেড়ে মুছে পরিচ্ছন্ন করে রেখেছি। তুমি এসে বসো। তোমার বিকালের প্রিয় চা তৈরী। দুজনে মিলে মজা করে ফুরুত ফুরুত শব্দ তুলব। দেখব কে কত জোড়ে শব্দ করতে পারে। তুমি আবার চা পিরিচে ঢালবে,
আমি বলব, না পিরিচে ঢেলে চা খাবে না।
কেন? তুমি চোখ বড় করে তাকাবে, চা পিরিচে ঢালতে ঢালতে বলবে, তুমিও এ ভাবে খাওনা ঢালো দেখ অনেক মজা লাগবে।
এই না না ছি
ছি! আবার কি
খুব গেয়ো লাগে
আমাদের আদি অকৃত্তিম বিষয় ফেলতে পারব না তুমি আমাকে ক্ষেপিয়ে দিতে আরো বেশী করে চা ঢালো পিরিচে। আরো জোড়ে শব্দ তুলে চুমুক দাও পিরিচে
ছলকে চা পরে গেলো আমার শাড়ীতে আমি কখন পিরিচে চা ঢেলে খেতে শুরু করেছি জানি না। শাড়ী পরে ছিলাম তুমি দেখবে বলে । লাল শাড়ীতে নাকি আমাকে ভীষণ মানায় তুমি চোখ ফিরাতে পারো না। খোলা চুলে থাকবে ফুল। কপালে ছোট্ট টিপ।
আমার চায়ে মাখা শাড়ীর আঁচল উড়ে বাতাসে পঁচিস তলার এই ঘর ধূয়ে নেয়া বাতাসের ঝাপটায়। প্যানথহাউজের এই তিন বেডের কন্ডো কেনার সময় পরিকল্পনা ছিল আর কিছু দিনের মাঝে আমাদের বাবু হবে। বাবুকে দেখতে দেশ থেকে পালা করে তোমার মা, বাবা আসবেন আমার মা বাবা আসবেন। এর পর ভাই বোনরাও আসবে। তাই একটা আমাদের ঘর একটা বাবুর ঘর আর একটা গেস্ট রুম এই হিসাব করে তিন রুমের এ্যার্পাটমেন্ট কিনলে।
আমাদের এই বিশাল বাড়ির সবটা জুড়ে এখন আমি একা নিঃসঙ্গ। বাতাসের সাথে উড়ে যাওয়া মেঘ হয়ে ভাসি। আগুন রঙা লাল শাড়ীতে আগুন রূপ নিয়ে অস্থির উন্মাদনায় বেদনায় নীল হই।

দুঃখিনি হৃদয় তোমার







৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×