somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

আকাশের চিঠি; ষোল

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৬
৭ মে ১০
আমি জানিনা তুমি কোথায় আছো কেমন আছো নীল? শুধু এ টুকু জানি তুমি এই পৃথিবীর কোথাও এখনও শ্বাস নিচ্ছো, বেঁচে আছো তুমি, একদিন আমার কাছে ফিরে আসার জন্য। এ আমার দৃঢ় বিশ্বাস। এই আস্থায় প্রতাশা নিয়ে বসে আছি তোমার সাথে আবার দেখা হওয়ার। আমার কথা কেনো তোমার মনে পরে না? কেমন করে তুমি আমাকে ভুলে আছো আমি বুঝতে পারছি না। আমার প্রতিমূহুর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তোমার বিরহে।

তোমার পায়ের শব্দ শুনব বলে আমি কান পেতে রাখি। আমার ঘরে এখন কোন শব্দ হয়না। কবিতা, গান, টেলিভিশন সব বন্ধ যদি তোমার আসার শব্দ শুনতে দেরী হয় যদি তুমি অভিমানে আবার চলে যাও। আমার নুপূরের নিক্কন আর বাজে না খুলে রেখেছি, তোমার প্রিয় পায়েলিয়া তোমার আগমন শব্দ শুনব বলে।
তোমার সাথে কথা বলার দুদিন পেরিয়ে যাওয়ার পর কোন খবর নেই তোমার । না কোন ফোন, না ট্যক্স, না কোন ই-মেইল। তুমি নিশ্চয়ই দেশের পথে রওনা হয়ে গেছো? তোমার সেল ফোনে কোন সারা নাই তাই আমি দেশে তোমাদের বাড়িতে ফোন করলাম। ওদের সাথে কোন যোগাযোগ হয়েছে কিনা জানার জন্য। নাকি বাড়ি ফিরে ঘুমিয়ে পরেছো সব ভুলে। এমন তো সাধারনত হয় না। তবে মানুষের শরীর বলে কথা, অসুস্থও তো হতে পারো। আমার অস্থিরতা দমন না করতে পেরে নিজেই ফোন করেছিলাম।
সাবাব বলল, সময় অনুযায়ী তোমার আজ পৌঁছানোর কথা ছিল। গাড়ি নিয়ে ও এয়ারপোর্টে গিয়েছিল। মিতিও গিয়েছিল ওর সাথে কিন্তু তোমাকে না পেয়ে ফিরে এসেছে ওরা একা হতাস হয়ে ঠিক জানে না কেন তুমি পৌঁছাওনি।
অধির হয়ে আমি জানতে চাইলাম কোন ফ্লাইটে ওর যাওয়ার কথা ছিল? তা জানি না, মাকে বলেছিল সকাল নটায় পৌঁছে যাবে। সব সময় ড্রাইভার ভাইয়াকে আনতে যায় এবার আমি গেলাম ভাইয়াকে আনতে, ভাইয়াকে চমকে দেয়ার জন্য কিন্তু সে আসে নাই মিতি বলল, ওর নাকি খুব ভাইয়াকে সারপ্রাইজ দিতে ইচ্ছে করছে, ক্লাস মিস করে তাই সেও গিয়েছিল সাথে। চিন্তা করো না ভাবী, কোন কাজে হয়তো আটকে গেছে কাল চলে আসবে। কিন্তু কোন যোগাযোগ করছে না কেন? ডোন্ট ওয়ারী কালকের মধ্যে খবর পেয়ে যাবে ভাবী।
তাই যেন হয়। সাবাবের কথাই যেন ঠিক হয় । কালকের মধ্যেই যেন ওর খবর পাই।
ফোন করো খবরটা পেয়ে নেই তারপর আমিও কথা বলব না তিন দিন ধরে । মজা বুঝবে তখন কেমন লাগে।কতকাল তারপর কেটে গেলো !
এখন তো তোমার উপর রাগও হয়না শুধু ভয় আর শংকা আতংক জড়িয়ে রাখে। উৎকণ্ঠিত থাকি তোমার খবর পাবার জন্য।




সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×