somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

আকাশের চিঠি: বিশ

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০
৭ অক্টোবর ১০
নীল,
তুমি এখনো এলে না কত কিছু যে হয়ে গেলো । জানো আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। প্রথমে অসুস্থ না খেয়ে না ঘুমিয়ে, মাস্তিস্কের সেল গুলো সারাক্ষন জেগে থাকতে থাকতে এত ক্লান্ত হয়ে পরেছিল যে আর ভাবার শক্তি ছিল না। হাসপাতাল থেকে ঘুরে এসেও মানসিক ভাবে ভারসাম্য প্রায় হারিয়ে গিয়ে ছিল। নার্সকে যা নয় তাই ভেবে গলা টিপে মেরে ফেলতে গিয়েছিলাম ।
না না ভয় পেওনা এখন আমি সুস্থ আছি । মা আবার এসেছেন। মার সাথে আছি এখন ভালো আছি কিছুটা। কিন্তু এতগুলো বছর কেটে গেলো তোমার কোন খবর পেলাম না তবু আমি অপেক্ষা করছি। তোমার ফিরে আসার । আমার কাছে না এসে তুমি পারবে না আমি জানি । শেষ পর্যন্ত তোমাকে আবার আসতেই হবে।
মা প্রথমবার এসেছিলেন আমার সাথে। তোমার যাওয়ার দিন পেরিয়ে গেলো এক দিন দু দিন করে তিন দিন কোন খবর নাই তোমার, না এখানে, না ঢাকায়। সবার অপেক্ষা উদ্বিগ্নতায় রূপ নিল। বড় ভাইয়া দুবাই চলে গেলেন। সেজ মামা সমস্ত এয়ারলাইনসের যাত্রীর লিষ্ট খুঁজে বের করলেন তোমার নাম। তুমি কানেকটিং টিকেট কেটেছো কিন্তু হোটেল নেওনি তাই তুমি কোন হোটেলে উঠেছিলে তা খুঁজে বের করতে অনেক বেগ পেতে হয়েছিল। বড় ভাইয়া দুবাইয়ে অনেক বার গিয়েছেন অনেকের সাথে জানা শোনাও আছে তাই পুশিলের সহযোগীতায় অনেক গুলো হোটেলে অনুসন্ধান করে তোমার রুম খুঁজে পান। রুমে তোমার জিনিস পত্র ব্যাগ সব পাওয়া যায়। মনে হয় যেন তুমি খালি হাতে বাইরে হাঁটতে গিয়েছো । তোমার একদিন পর হোটেল রুম ছেড়ে দেয়ার কথা থাকলেও তুমি রুম ছেড়ে না দেওয়ায় হোটেল কতৃপক্ষ খোঁজ করেনি কারণ তারা ভেবেছে তুমি হয়তো আরো থাকবে। সব সময় তুমি নাকি ঐ হোটেলেই উঠতে। খুব ভালো ক্লায়েন্ট ওদের।
হাসপাতাল, জেল, মর্গ, সমুদ্রপার তোলপাড় করে তোমাকে খোঁজা হয়। পত্রিকা, রেডিও টিভিতে বিজ্ঞাপন দেয়া হয় কিন্তু তোমার কোন হদিস পাওয়া যায় না। তুমি যেন কর্পূরের মতন উড়ে গেছো। সাব্বির আহসান নিলিম যেন হাওয়া হয়ে গেছে হঠাৎ করে বড় ভাইয়া বিষন্ন মনে উড়ে আসেন আমার এখানে, আমাকে নিয়ে ফিরে যান দেশে।
কিছুদিন পর আবারো ঘুরে আসেন দুবাই থেকে কোন খবর পাওয়া যায়না তোমার।
মাস দুই অপেক্ষা করে সবার ধারণা হয় তুমি আর বেঁচে নাই। কেউ হয়তো তোমাকে গুম খুন করে ফেলেছে। ওরা তোমার জন্য দোয়া করাতে চায়। আমি বলি দোয়া পড়ান তবে ও ফিরে আসার দোয়া পড়ান । ও বেঁচে আছে ও ফিরে আসবে। আমি ওর অপেক্ষা করব।
মা সহ আমি ফিরে আসি মাস তিন পরে। মাস দুই মার সাথে ভালোই কাটে। আমরা বাইরে হাঁটতে যাই। মলে ঘুরে বেড়াই। দুজনে এক সাথে খাই গল্প করি। মাকে জড়িয়ে ঘুমাই। কাজে যাই আমার কিছুটা ভালোলাগে তোমার অপেক্ষা করার মাঝে। যদিও ভিতরটা অনেক শূন্যতায় হাহাকার করে তোমার জন্য। চোখের জল ঝরতে থাকে যখন তখন। তবু খানিকটা ভালোছিলাম মায়ের তত্তা¡বধানে। আমি কোথায় মাকে যতœ করব তা না মা উল্টা আমার যত্ন করতেন, খাওয়াতেন, চুল আঁচড়ে দিতেন। মায়ের ভালোবাসায় খানিকটা আরাম হতো শরীরে, মনে।


সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×