তপ্ত সময় :
অঙ্গিকার বিহীন ফোঁস ফোঁস
ঢেউ তোলা নাগিনী নাচে।
বিরান ভূমি, অথৈ জল রাশি
লালজামা শিশু এক ভাসে।
মুখ থুবরে জমিনে পরে থাকে।
সভ্যতাকে দেখিয়ে অবজ্ঞার পাছা।

স্থবির সময়
এখন কাঁদো কেন তোমরা!
এতাে তোড়জোড় অস্থিরতা,
এতদিন কোথায় ছিল মনবতা?
এই দেখো মাটিতে মাথা পেতে,
আমি ঘুমিয়ে গেছি চিরতরে শান্তিতে,
এ ধরনি আমার মা , গ্রহণ করেছে,
আমাকে ভালোবেসে আঁচল পেতে
সাগরের কোল থেকে, বুকে জড়িয়ে।
লাগেনি কোন পাসর্পোট ভিসা সীলছাপ।
অনেক হাঙ্গর, পিরহান, সাপ ছিল জলে
কেউ ছোঁয়নি আমায়, বরঞ্চ তুলে দিয়েছে
নীল তরঙ্গ নৌকায় পৌঁছে দিতে তটে
অনন্ত স্বস্তির ঘরে। যেতে যেতে শেষবার
তোমাদের দেখিয়ে গেলাম অবজ্ঞা
হে ভূমি স্বত্বের রাজনরা।

সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



