somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

প্রয়োজন সবাইকে মৃত্যু ভয়ঙ্কর বিষয়টা জানানো

০৬ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোভিড ১৯ এই বিশেষ সময়ের আপদকালীন অর্থনীতির পদক্ষেপ নেয়ার আলোচনাটা শুনছিলাম। বেশ আধুনিক সময় উপোযোগী সিদ্ধান্ত। এই সময়ে সিদ্ধান্ত নিয়ে এই পদক্ষেপ নেয়া বিষয়গুলো কার্যকরি করা খুব প্রয়োজনীয় । বাস্তব পদক্ষেপ এগিয়ে যেতে পারলে দেশ অনেকটা অর্থনৈতিক মন্দা যা এই কোভিড ১৯ শেষ হওয়ার পর শুরু হবে । দূর্ভিক্ষ এবং আরো মৃত্যু দেখা দেবে। পরিবার গুলোর জীবনযাপনের মানদণ্ড নেমে যাবে। এসব এড়াতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিয়েছেন মনে করি।
কিন্তু কথা হচ্ছে প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী কাজ কজন করেন। কতটা কাজ হবে সঠিক ভাবে কোনরকম অনিয়ম অনৈতিক ইনভলমেন্ট ছাড়া।
এই যে ছুটি ঘোষনা, সারা দেশে লকডাউন থাকার পরও গার্মেন্টস কর্মীরা ছুটে আসল হেঁটে কষ্ট করে দলে দলে কয়েকশ কিলোমিটার রাস্তা বিভিন্ন জায়গা থেকে।
পথে শহরে, গ্রামে গঞ্জে কোন পুলিশ, স্বেচ্ছাসেবি, আর্মি, জেলা প্রশাসক বা সচেতন মানুষ কেউ তাদের আটকালো না, ফিরিয়ে বাড়ি পাঠাল না এতটা পথ দল বেঁধে আসার সময়। কেউ উদ্যোগী হয়ে গামের্ন্টেস মালিকদের যোগাযোগ করে নিশ্চিত করে নাই কর্মিদের কাজে যোগ না দিলেও চলবে এই মূহুর্তে।
এই কর্মী মানুষগুলো নিজেদের কাজের নিশ্চয়তা চায়। তারা জানে কত নির্মম ছাটাই হয়ে যাওয়া এবং তারপর অনিরাপত্তা সময় কত কষ্টের । অনেকের একার উপার্জনের উপর নির্ভর করে একটা পরিবার।শত অসুবিধায় নিজেকে কষ্ট দিয়ে হেঁটে তারা চলে এসেছে কাজে যোগ দিতে।
মালিক পক্ষ খুবই দ্বায়িত্তহীন কর্মিদের জন্য এটা খুব ভালো বোঝা গেল। মালিক পক্ষ এই কর্মিদের দিয়ে উপার্জন করছে অথচ তাদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিচ্ছে না।
এবং এই জনগোষ্টি বোঝতেই পারছে না এখনও কোভিড ১৯ এর মৃত্যু ভংঙ্করতা সম্পর্কে। অসুস্থ একজন হলে এরা সবাই হবে খুব দ্রুত, এদের বসবাস ঘন।
এখনও এই জনগোষ্টিকে সচেতনতার জন্য সঠিক সিদ্ধান্ত নেয়া দরকার মনে করি। এবং সাথে তাদের বেঁচে থাকার প্রয়োজনীও ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া উচিত প্রতিটি জেলা প্রতিনিধির।
এরা সিএনএন, বিবিসি, ওয়ার্ল্ড হেলথ ওর্গেনাজশেনের আলোচনা এবং স্বাস্থ সচেতনতার বিষয়গুলো শুনে না। এরা প্রতিদিন ফেসবুকে, পত্রিকায় পড়ে না বিশেষ বিশেষ আটির্কেল গুলো। বরং এদের মধ্যে অসচেতন এবং ফেইক গুজবের জড়িবুটি ধার্মিক নিরাপত্তার টোটকাগুলো অনেক বেশি বিস্তার করে।
সত্যিকার স্বাস্থ্য সম্মত সঠিক কথাগুলো এদের খুব একটা কেউ বুঝিয়ে বলে না।
গার্মেন্টস বন্ধ হওয়ার সময় মালিক পক্ষ এদেরকে ব্রীফিং করে কি ভাবে থাকতে হবে, কেন কারখানা বন্ধ হলো এসব বিষয়ে সচেতন করে নাই।
এই সচেতনতাটা দেখি বিদেশের প্রতিটি কার্যক্রম পরিচালনায়। সরকারের নিয়ম মেনে সবাই সেভাবে কর্মীদের ব্রীফিং করেছে। তারা দোকানে কাজের জায়গায় সঠিক ভাবে নিয়মগুলো পালন করে কাজ করছে।
বাংলাদেশে ব্যাংকে গা ঘেষাঘেষি করে লোকজন ঢুকছে দাঁড়িয়ে থাকছে। গার্ডের কথা শোনার মনবৃত্তি অনেক মানুষের মধ্যে নেই। এই গার্ডের কথা শুনলে মান চলে যাওয়ার এবং বাংলাদেশে আবার নিয়ম কি এ রকম ভাবনাওলা মানুষদের জন্য নিয়ম মানা মানুষরাও জিম্মি হয়ে যাচ্ছে। প্রয়োজনে নিয়ম না মানা মানুষদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে এ মূহুর্তে অন্যদের সুরক্ষার জন্য।
দূরত্ব এবং মুখে হাত না দেয়া, হাত ধোয়া খুব জরুরী এই মূহুর্তে সবার জন্য।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৯
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×