somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

আজ একটি নতুন বিষয়

২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি গান শুনুন। গানটি আমার লেখা। নতুন নয় বহু বছর আগে এই গানটি বাংলাদেশের স্বনামধন্য গায়ক খালিদ হাসান মিলু গেয়েছিলেন। গানের প্রথম লাইন জন্ম জন্মান্তরে।
আমার আরো একটি গান ঐ এই ক্যাসেটে গাওয়া হয়েছিল, সেই গানটি জুয়েল গেয়েছেন। গানটির সুর করেছিলেন সে সময়ের বিখ্যাত শিল্পী বেবী নাজনীন।
শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল পুরো নামের চেয়ে শুধু জুয়েল নামেই বেশি পরিচিত।
জুয়েলের গাওয়া গানটির প্রথম লাইন ছিল, মানুষ হইয়া জন্ম লইয়া হইলা না মানুষ।
তখন ক্যাসেটে গান রেকর্ড হয়ে প্রচার হতো। সেই সময়ে ফোক ধরনের গান জনপ্রিয় হয়ে উঠছে কেবল। সে সময় আমার দুটো গান রেখেছিলেন পরিচালক একটি ক্যাসেটে। ক্যাসেটের নাম ছিল, সাজিয়ে গুজিয়ে দে মোরে।
অনেক পুরানো গান তবে অনেকেই হয় তো শুনেন নাই কখনো ।
যখন গীতিকার হিসাবে গান শিল্পীর কণ্ঠে দেয়ার সুযোগ এলো তখন চলে এলাম সে সব থেকে দূরে। জগতটা ছিল বিচ্ছিন্ন। আজকের মতন হাতের মুঠোয় বন্দী না, যোগাযোগ করা সম্ভব ছিল না সহজে।
আজ থেকে প্রায় দশ বছর আগে অনেক কষ্টে সেই ক্যাসেটের গান সিডিতে উঠালাম একজন সুহৃদের সাহায্য নিয়ে। তখন সবার কাছে এমন ব্যবস্থা ছিল না তারপর সিডি থেকে অন লাইনে দেয়ার সুযোগ হলো ।
ইউ টিউব তখন কেবল শুরু হয়েছে। গানটা সাজিয়ে রেখেছিলাম সেখানে, একান্ত নিজস্ব করে। অথচ প্রচার করে সবার মাঝে ছড়িয়ে দেয়ার ভাবনা আসে নাই কখনো। ইউ টিউব এখন উপার্জনের বিশাল জায়গা। অথচ আমি এত আগে তার ব্যবহার শুরু করে, ভুলেই গেলাম এতদিন তাকে ব্যবহার করার কথা।
আমার একটা ইউ টিউব চ্যানেল আছে ভুলেই গিয়েছিলাম। অনেকদিন পর মনে পরল। সেখানে গিয়ে দেখি গান চুপচাপ পরে আছে।
অথচ এক সময়, কত সময় ব্যায় করেছি ছবি জুড়ে দিয়ে মুভি মেকারে ভিডিও বানানোর জন্য। সে ছিল ভীষণ মজার খেলা এমিনেশন, গ্রাফিকস করা।
ভিডিওতে ব্যবহার করা সব গুলো ছবি আমার তোলা এবং আঁকা।
ব্লগের বন্ধুদের আমার লেখা গান শুনতে দিলাম। গানটি ফেসবুকে দিয়েছিলাম বেশ আগে অনেকে খুব পছন্দ করেছিলেন। কিছুদিন আগে শেয়ার করতে গিয়ে ভুলবাটনে চাপ লেগে গানটি ডিলিট হয়ে যায়। খুব মন খারাপ ছিল আমার গানটি আবার নতুন করে আবার কপি করতে হবে ভেবে। হঠাৎ মনে হলে ইউ টিউবে রাখা আছে।
gaan






সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০২৪ রাত ৩:২৪
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×