somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

বৈষম্য

১৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যত দিন যায় মানুষ তত সভ্য হবে। অথচ বর্তমান সময়ে যত দিন যায় মানুষ তত অসভ্য হচ্ছে। এই অসভ্যতা নিজের স্বার্থ হাসিল এবং লোক দেখানো জন্য।
হোক সেটা অর্থ, প্রতিপত্তি দেখানোর বড়াই। হোক বংশ বা ধর্মের শো আপ। নিজের চেতনার বাইরে এই সব লোক অন্য কোন মানুষের ভাবনা, বিশ্বাসকে মূল্য দেয় না। স্বার্থপরের মতন অন্যের তৈরি করা সুবিধা ভোগ করতে কার্পণ্য করে না এইসব হীন মানুষ। কিন্তু অন্যের বিশ্বাস চিন্তা চেতনাকে থোড়াই কেয়ার করে এই সব লোক। বরঞ্চ নিজেরা কিছুই চায় না অন্যের থেকে এমনই ভাব করে চলে। আর নিজেদের ভাবনা চাপিয়ে দিতে চায় জোড় করে অন্যদের উপর। মানুষের ভাবনা কন্ট্রোল করা যায় না শক্তি দিয়ে আর চালাকি দিয়ে দাবীয়ে রাখা যায় হয় তো খানিক সময় কিন্তু কখনো সব সময়ের জন্য নয়।
এই সব ভীষণ স্বার্থপর বর্ণবাদি মানুষগুলো পৃথিবীতে নরকের কীট । এরা নিজেদের বিশ্বাস দেখাতে অন্যকে আঘাত করে যে কোন ভাবে । যে কারণে তারা অন্য মানুষের বিশ্বাসকে অবিশ্বাস করে ধ্বংস যজ্ঞের মতন কাজগুলো করে নিজেদের পিউয়রিটি দেখাতে তারা নিজেরাও আসলে তা শত ভাগ বিশ্বাস করে না, প্রাকটিস করে না। তাদের একটাই ইচ্ছা নিজেদের কুলিন উচ্চস্থানে দেখিয়ে অন্যদের নীচু দেখানো। আত্ম গড়িমায় অহংকারে গর্বিত র্নিলজ্জ মানুষ এরা। অথচ তাদের এতটুকু ধারনা নাই যে তারা নিজেরা কতটা নীচুতে নেমে যায় এই সব ধ্বংস লীলার কাজগুলো করে, সাথে যারা এইসব নোংরা কাজ কিছু করে না, বিশ্বাস করে না, স্বগোত্রীয় তাদের মুখেও চুন কালি লেপে দেয়, নিজেদের কদর্য ব্যবাহার দিয়ে।
বর্ণ বৈষম্য নানা ভাবে পৃথিবীর বুকে মানুষে মানুষে বিভেদ তৈরি করেছে। অথচ পৃথিবীতে সব মানুষের জীবন পরিক্রমার চক্র একই। জন্ম থেকে মৃত্যুর অপেক্ষা । নোংরা কাজ করে নিজেকে কুলশিত করে তার গ্লানী নিয়ে বেঁচে থাকার মতন শাস্তি আর কিছু নাই। রাতের আঁধারে, গোপনে অসৎ, খারাপ কাজ করে অন্যকে ধোঁকা দেয়া যায় হয় তো কিন্তু নিজের মনে সারা জীবন বয়ে বেড়াতে হয় স্মৃতিনিজের করা জঘন্য কাজের।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:৫৭
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

একটা ছিলো সোনার কণ‍্যা, মেঘ বরন কেশ!!!!

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা জুলাই, ২০২৬ ভোর ৬:১৩



শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন

‘ছুটি’র স্মৃতি

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা জুলাই, ২০২৬ দুপুর ১২:৫০

(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)

আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানীক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

×