somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

নাম সমাচার

২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশী কারো সাথে প্রথম দেখা হলে বা ইনবক্সে, প্রায় একটা প্রশ্ন আসে, হোয়াট ইজ ইউর গুড নেম? এই প্রশ্ন শুনে হাসব না কি কাঁদব বিদেশিদের তো এমন প্রশ্ন শুনে আক্কেলগুড়ুম হয়। হা করে তাকিয়ে থাকে?
দোষটা অবশ্য প্রশ্নকর্তার নয়, দোষ বাংলা ভাষার। কারন বাংলা ভাষায় এমন প্রশ্ন ছোট বেলা থেকে শুনে অভ্যস্থ সবাই। ভালো নাম কি? আবার এভাবেও বলা হয় আসল নাম কি?
তার মানে যে নামটা বলা হলো সেটা ভালো না আসলও না। একটা ভালো এবং আসল নাম থাকতে হবে।
যারা ভালো ভাবে বাংলা ভাষায় কথা বলতে পারেন না তারা আবার ইংরেজিতে কথা বলতে আসেন। তাও আবার সরাসরি বাংলার অনুবাদ করে। তাই প্রশ্ন হয়ে যায়, হোয়াট ইজ ইউর গুড নেম। বা রিয়েল নেম। তার মানে প্রশ্নকর্তা সরাসরি অভিযোগ করে বসছেন মিথ্যা নাম বলার। আসল না বলে ।
ইংরেজিতে কোন গুড নেম নাই। নিক নেম যে নামে ডাকা হয় ফ্যামেলি নেম যেটা পারিবারিক নাম। কখনো কারো মিডিল নেম থাকে । সে নামটাও পরিবারের কারো নাম থেকে আসে। গিভেন নেম যে নামটা দেয়া হয়েছে। আসলে এই শব্দটাই যুক্তিযুক্ত। যে নামটা একটি মানুষকে দেয়া হয়েছে সেটা তার নাম। সংক্ষিপ্ত ছোট আকারে নিক নেম বা ডাক নামে অনেককে ডাকা হয়।
বাংলা ভাষায় আমরা কখনো জিজ্ঞেস করি না কি নামে ডাকা হয়। প্রশ্ন হয় ভালো নাম কি?
বাংলাদেশের মানুষের আবার অনেকের চার পাঁচটা শব্দের নাম রাখার প্রবনতা। কোনটা যে প্রথম কোনটা পারিবারিক। কোনটা মিডিল নেম কিছুই বোঝার উপায় নেই। এতগুলো শব্দের বোঝা কেন চাপিয়ে দেয়া হয় বাচ্চাদের উপর।
কারো নাম যদি হয়: সুলতানা বিপাশা জাহান সোহেলী, তনিমা শিখা মল্লিকা প্রভাসি।
রাদাত মাহি মিল্লাত আলম, আবু মুবারক হোসেন টিপু, সরাফত মেহদী তোবারক তৌহিদ।
সবগুলো শব্দ দিয়েই তাকে ডাকা যায়। এখানে বাবা দাদার নামের তেমন প্রভাব বোঝা যায় না। এমন অদ্ভুত শব্দের বোঝা কেন অভিভাবক শিশুর উপর চাপিয়ে দেন বুঝতে পারি না। আর্ন্তজাতিক ক্ষেত্রে ফর্ম ফিলাম করতে মাথা গুলিয়ে যায় হিমসিম লাগে এমন নাম নিয়ে। আজকাল আবার পরিবারের পুরুষ সদস্যের প্রথম নামটি পরিবারের স্ত্রী,সন্তান তাদের নামের সাথে লেজুড় জুড়ে দেন। আসলে এই যে প্রথম নামের সাথে শেষ নাম লাগানো এর কোন ধারাবাহিকতা নেই। একটা সময় হয়তো পারিবারিক কার্যকরনের সাথে সম্পর্কিত ছিল শেষ নামটি।
অনেকে হুট করে এক দুটো শব্দ ঝেড়ে ফেলে আকিকা দিয়ে ফেলেন নিজের। কিন্তু সমস্যা হয় যখন আর সব কগজ যেমন বার্থ সাটিফিকেট, স্কুল কলেজের সার্টিফিকেট, বিয়ের কাবিন নামা এমন সব কাগজে আলাদা নাম হয়। তখন সব কাগজে এক নাম না হওয়ায় অসুবিধায় পরতে হয়। অনেকের ইমিগ্রেশন হয় না শুধু নাম ঠিক না থাকার জন্য।
ফার্স্ট নেম, মিডিল নেম বা ফ্যামেলি নেম আলাদা করতে মাথা চক্কর খায়। সবগুলোই নিক নেম বা ডাক নাম হতে পারে এমন নামের।
এখন আবার নামের বাহার হয়ে যাচ্ছে এমন; ধুষর আকাশ, বিষন্ন বিকাল। রাতের তারা। মায়া মরীচিকা । পুরুষ নারী যে কেউ হতে পারে এমন নামে।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৩২
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×