somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

জ্বালাময়ী পুড়িয়ে যাচ্ছে নিজের আনন্দে

১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রকৃতির আচরণ বড়ই অদ্ভুত। গত বছর প্রচুর বৃষ্টিপাত হলো পৃথিবী জুড়ে। বৃষ্টিতে বন্যা হয়ে, ডুবে গেলো অনেক দেশ অনেক শহর ভয়ানক ভাবে। এ বছরের শুরুতেই আগুনে পুড়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়া। শহরটা প্রিয় আমার। আগুন লাগাটা খুব স্বাভাবিক ওখানে বৃষ্টি প্রায় হয় না শুকনো বনভূমিতে প্রায় আগুন লাগে। মানুষ সতর্ক থাকে সব সময়। জরুরী ভিত্তিতে যে কোন সময় ঘর ছেড়ে বেড়িয়ে পরার জন্য প্রয়োজনীয় জিনিস হাতের কাছে গুছিয়ে রাখে সেখানে। আগুন লাগা ছাড়া ভূমিকম্পের ভয়ও আছে । সেখানের নাগরিকরা তারজন্যও আলাদা খাবার পোষাক, পানীয় গুছিয়ে রাখে বাড়িতে।
তবে তেমন বড় ভূমিকম্প হয়নি আশংকা অনুযায়ী। দুদিন আগে তিব্বতে ভূমিকম্প হওয়ার খবরের সাথে সাথেই ক্যালিফোর্নিয়ার আগুন লাগার খবর জানলাম। দুদিন ধরে সে আগুন ভয়ংকরী রূপ নিয়েছে। বাতাস হচ্ছে প্রায় আশি মাইল বেগে, যা আগুন উড়িয়ে নিচ্ছে দ্রুত। দশ মিনিটে ছড়িয়ে পরেছে দুশ মাইল দূরে।
এখন পর্যন্ত মালিবু প্যালিসেডস এলাকার আগুন প্রায় বিশ হাজার একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। বাতাসে কত দ্রুত আগুন ছড়ায় একবার স্বচক্ষে দেখেছিলাম ফার্মল্যান্ডে। তখনও বরফ ছিল জমিতে ঘাসগুলো অল্প মাথা তুলেছে। সেই ঘাসের ডগায় লাফিয়ে লাফিয়ে আগুন ছুটছিল। নিমিশে আধ মাইল জায়গায় ছড়িয়ে পরেছিল। চারটা দমকলের কর্মি প্রায় এক ঘন্টা পানি ছিটিয়ে নিভিয়ে ছিল সে আগুন।
দু বছর আগে যখন ঘুরতে গিয়েছিলাম ক্যালিফোর্নিয়ায়। প্রায় সময় মোবাইলে সাইরেন বেজে উঠত আগুন লাগার সতর্কবার্তা। কাছাকাছি আগুন থাকলে মোবাইলে সাইরেন বাজিয়ে সতর্ক করা হয়। খুব অবাক হয়েছিলাম, আমার ফোনেও কিভাবে সতর্কবার্তা চলে আসছে। সে বছরই মাসখানেক আগে পুড়ে গিয়েছিল, লিটিল হাউস অন দ্যা প্রেইরির সেট। খুব ইচ্ছে ছিল দেখার, দেখা হলো না। আগুন পুড়িয়ে ছাই করে দিয়েছিল।

এক রাতে আগুন খুব কাছেই ছিল। টেলিভিশনে বারে বারে দেখছিলাম আগুন কত দূর ছড়িয়েছে। রাতে ঘুমের মধ্যে আগুন এসে যাবে না তো!। কিন্তু সে আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়েছিল। নিশ্চিন্ত খবর জেনে সেরাতে ঘুমাতে গিয়েছিলাম।
কিন্তু এবারের মতন এমন বিশাল আর এত দ্রুত ছড়িয়ে পরা আগুন আর হয়নি । আগুন লাগার দশ মিনিটের ভিতর ছড়িয়ে পরে দুশ মাইল দূরে, খুব দ্রুত।
শীতকালে পুড়ে যাচ্ছে, ছারখার হয়ে গেল পুরোটা শহর । বাতাসে উড়ে উড়ে যাচ্ছে আগুনের ফুলকি এখানে সেখানে। শুধু জীবন হাতে নিয়ে রাস্তায় নেমে পড়েছে সবাই।
প্রিয় আবাস, যেখানে স্মৃতির পাহাড়, ভালোলাগা সুখ জীবন যাপন সব ফেলে, মানুষকে চলে যেতে হচ্ছে জীবন নিয়ে। অনেককে গাড়িটাও রাস্তার উপর রেখে ছুটে যেতে হচ্ছে, আগুন থেকে দূরে। গাড়ি নিয়ে বেড়িয়ে যাওয়ার সুযোগ নেই রাস্তায়, জ্যামে সবাই আটকে গেছে। রাস্তার উপর দিয়ে পশুরা দৌড়াচ্ছে দেখলাম টেলিভিষনে। বন পুড়ছে ওরা কোথায় যাবে। গত বছর পুড়ে ছাড়খার হয়েছে, উত্তরে ক্যানাডার দুটো প্রিয় শহর ব্যানফ, জ্যাসপার।
পুড়ে যাচ্ছে সুন্দর একটা শহর। পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আগুন নেভানোর পানিও শেষ হয়ে যাচ্ছে দমকল বাহিনীর কাছে । মানুষের আবিষ্কৃত আধুনিক সব ব্যবস্থা ব্যবহার করেও কোন ভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না প্রকৃতির রোদ্ররোষ। কতদূর যাবে আরো কে জানে। কাল সারাদিন আগুন জ্বলার সম্ভাবনা। সন্ধ্যায় বৃষ্টি হলে প্রকৃতির শীতল বরিষন ধারায় হয়ত আগুন নিভবে।
প্রকৃতির ভয়ঙ্কর অবস্থা থেকে রক্ষা করতে পারে না অথচ রাজনৈতিকরা মানুষের ক্ষতি করতে পারে যুদ্ধাবস্থা সৃষ্টি করে।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ৩:৩১
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন বাগানে ফুটে আছে রঙবাহারী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫



তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

×