নতুন আমি,
ব্লগার বলে নিজেকে পরিচয় দেয়ার মত স্পর্ধা এখনো করে উঠতে পারিনি, ,,
আমার প্রিয় এক কবির কবিতা দিয়ে শুরু করছি , ,
আমি কি চেয়েছি এত রক্তের দামে
এত কষ্টের, এত মৃত্যুর, এত জখমের দামে
বিভ্রান্তির অপচয়ে ভরা এই ভাঙা ঘরখানি?
আমি কে চেয়েছি কুমির তাড়ায়ে বাঘের কবলে যেতে?
আর কত চাস্? আর কত দেবো কত রক্তের বলী?
প্রতিটি ইঞ্চি মাটিতে কি তোর লাগেনি লোহুর তাপ?
এখন কি তোর পরান ভেজেনি নোনা রক্তের জলে?
ঝরে বন্যায় অনাহার আর ক্ষুধা মন্বন্তরে
পুষ্টি হীনতা, জুলুমে জখমে দিয়েছি তো কোটি প্রান -
তবু আসে না মমতার দিন, সমতা আসে না আজো
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ"
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




