somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শোক ও সংগ্রাম রাজনীতির ভাষায় একই বৃত্তে

২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ মুক্তিযোদ্ধা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর লাশ এসেছে দেশে। একজন মুক্তিযোদ্ধার সন্তানের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। যে জীবন অনন্ত
লোকে চলে যায়, তিনি মুক্ত হয়ে যান। তাঁর বাস্তবে আর কোন দায় থাকে না । বেঁচে থাকতে তিনি ভাল- মন্দ যাই করুন না কেন, মৃত্যুই তাকে ইহলোকের সকল বন্ধন থেকে মুক্তি দিতে পারে । তাই কোন মৃত ব্যক্তিকে নিয়ে কোন রাজনীতি করা রাজনীতিবিদ দের জন্য কাম্য নয়। কোকোর মৃত্যু হয়েছে মালায়েশিয়ায়। বিগত তত্বাবধায়ক সরকারের শাসনের সময় গ্রেফতার হয়ে প্যারোলে মুক্তি নিয়ে তিনি বিদেশে চিকিৎসার জন্য চলে যান। তার বিরুদ্ধে দুদকে মানি লন্ডারিং এর অভিযোগ ছিল ।
পরে তদন্তে অভিযোগ প্রমানিত হয় ও তার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করা হয় । আইন অনুযায়ী রায় ঘোষনার সময় তাকে পলাতক দেখানো হয়। তাই জীবিত অবস্থায় তিনি দেশে ফিরতে পারেন নাই। এ বিষয়টাকে তার রাজনৈতিক দল বি এন পি বলেছে রাজনৈতিক ষড়যন্ত্র , আদালত বলেছে দুর্নীতি ।আজ তিনি সৃষ্টি কর্তার নির্দেশেই অকালে মুক্ত হয়ে গেলেন।পিছনে এক বৃদ্ধা মাতার কাঁধে রেখে গেলেন পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা সন্তানের লাশ। দুদিন আগে যে মৃত্যুকে ঘিরে শোকাহত বৃদ্ধা মাতা, সাবেক প্রধান মন্ত্রী ও সংসদের বিরোধীদলীয় নেতাকে তাঁর রাজনৈতিক কার্যালয়ে স্বেচ্ছায় অবরুদ্ধ অবস্থায় সান্তনা দিতে গিয়ে ছিলেন দেশের বর্তমান প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হসিনা । দেশবাসী অধীর আগ্রহে গুলশান কার্যালয়ের ভিতরে ও বাইরে মিডিয়ার ক্যামেরায় চোখ রেখে ছিল।কিন্তু প্রধান মন্ত্রীকে দেখা করতে না দিয়ে ফিরে আসতে বাধ্য করায় সকলে হতাশ হল। দেশে চলমান আন্দোলনের কারনে যে আতংক ও অস্থিরতা চলছে সাধারন মানুষ ভেবেছিল , শান্তিতে না হোক শোকের এই কঠিন পরিস্থিতে হয়তো বিরোধিতার কঠিন বরফ একটু হলেও গলবে । যা একদিন জাতিকে দুই নেত্রীর মধ্যে আলোচনার প্রত্যাশাটা পুরন করবে। কিন্তু রাজনৈতিক অদূরদর্শিতার কারনে শোক ও সংগ্রামের রাজনৈতিক ভাষা একই বৃত্তে আট্‌কে গেল । শোকাহত একজন বৃদ্ধা মাতাকে রাজনীতির কঠিন অবরোধের মধ্যেই অবরুদ্ধ রাখা হোল, যা বাংলাদেশের ভবিষ্যত রাজনীতির জন্য শুভফল দিবে না । আমরা এই মুহুর্তে মৃতের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানাই।


১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

×