somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের সবচেয়ে দীর্ঘ আর আনন্দময় ড্রাইভ

১২ ই জুলাই, ২০০৯ ভোর ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পবিত্র মক্কা নগরীতে উমরাহ পালন এবং মদীনায় জেয়ারত শেষে ১৭ই মে, ২০০৯ সকালে আমাদের টিমের কাতার ফেরার কথা থাকলেও অন্য দু'টো ফ্যামেলি(এবং দু'টো গাড়ি) আরও দু'দিন থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু ১৯ তারিখ সকালে আমার আমার আব্বু-আম্মুর দেশে যাওয়ার ফ্লাইট বলে আমাদের একাই ফিরতে হয়েছিল। আমি মনে মনে খুশিই হয়েছিলাম কারন টিমে অন্য কেউ না থাকাতে পথে অনাকাংখিত সময় নষ্ট হবেনা এটা ভেবে। আমার ইচ্ছে মত আমি বিরতি নিতে পারব, কোথাও বেশিক্ষণ অপেক্ষা করতে হবেনা....

যদিও আমার ইচ্ছে ছিল সকাল সাতটার মধ্যে বেরিয়ে যাবো, হোটেল চেক আউট আর আমাদের গাড়িতে তল্পিতল্পা উঠাতে উঠাতে প্রায় নয়টা বেজে যায়। ঠিক নয়টায় আমরা যাত্রা শুরু করি। একদম শুরুতেই ভুল হাইওয়ে ধরার কারনে প্রায় আধ ঘন্টা বেশি গাড়ি চালাতে হয়। পরে কাসিম-রিয়াদ হাইওয়েতে উঠার পর সবার মাঝে স্বস্থি ফিরে আসে। রোড সাইনে দেখাচ্ছে সেখান থেকে রিয়াদ ৮৩০ কিলোমিটার। আমি মনে মনে দূরত্ব আর সময়ের হিসেব কষি, যদি গড়ে ঘন্টায় ১৪০ কি.মি. স্পীডে চলতে পারি তবে রিফুয়েলিং আর প্রেয়ার ব্রেক বাদ দিয়েও বিকেল পাঁচটার মাঝে রিয়াদ পৌঁছে যাবো।



ততক্ষণে হাইওয়ে ধরে প্রায় ১০০ কিলোমিটার চালিয়ে ফেলেছি, এদিকে আমার গাড়ির পেট্রোল অর্ধেক দাগ থেকে নিচে দেখাচ্ছে। মনে মনে ঠিক করেছি সামনের স্টেসন থেকেই নিয়ে নিব। কিছুদূর চলার পর আরও ৪০ কিলোমিটার পর পেট্রোল স্টেশন আছে সেটির সাইন রাস্তায় দেখে মনে কিছুটা শান্তি আসে। চল্লিশ কিলোমিটার শেষ করার পর দেখি সেখানে একটি পেট্রোল স্টেসন আছে ঠিক কিন্তু সেটি এক্সিট ওয়ে ধরে আরও ৮ কিলোমিটার ভেতরে, তার মানে আসতে যেতে ১৬ কিলোমিটার চলতে হবে। অযথা রাস্তা না মেপে সিদ্ধান্ত নিই সামনের স্টেশন চলে যাওয়ার কিন্তু তখনো জানতাম সামনে আর কত দূরত্বে পেট্রোল স্টেশন পাবো। এবার চলতেই থাকলাম কিন্তু পেট্রোল স্টেসনের দেখা আর পাইনা.... অবশেষে আরও ৫০ কিলোমিটার পর পেট্রোল স্টেশন মিলে, ততক্ষণে গাড়ির ফুয়েল মিটারের কাঁটা শেষ দাগে এসে ভিড়েছে। যাক বড় বাঁচা বাঁচা গেল, ৭৮ লিটার পেট্রোল নিয়ে ট্যান্ক ফুল করার পর ডিপার্টমেন্টাল স্টোর হতে খাওয়ার পানি, জুস, বেডবুল আর চিপস কিনে আবারও আমাদের যাত্রা শুরু করি।



মদীনায় ছিল ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আড়াইশ কিলোমিটার ফেলেই সেটা গিয়ে দাঁড়ায় ৪৫ডিগ্রি সেন্টিগ্রেড এ। অবাক হচ্ছিলাম প্রায় প্রতি ১০০ কিলোমিটার পরেই ভূ-প্রকৃতির পরিবর্তন দেখে। কোথাও শুধু বালির মরূভূমি, কোথাও পাথরের পাহাড়, কোথাও কোথাও আবার গাছপালাযুক্ত। সেসব স্থানে বেদুঈনদের তাঁবু, উট, মেষ দেখা যাচ্ছিল। কাসিম শহর আসার আরও একশ কিলোমিটার আগের থেকে দেখতে পাই সবুজ প্রান্তর, শষ্য ক্ষেত, খামার বাড়ি। অনেকটা টিভিতে দেখা ক্যালিফোর্নিয়ার মত, অবাক হয়ে দেখি বাড়িঘরগুলোও তারা বানিয়েছে সেখানকার স্টাইলে, কয়েকটা উয়িন্ডমিলও চোখে পড়েছিল। তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেন্টিগ্রেড, অবাক হওয়ার মত। একটা যায়গায় আমরা আসার কিছু আগেই বৃষ্টি হয়েছে, রাস্তার পাশে দেখলাম অল্প অল্প পানি জমে থাকতে আর পাশের খেজুর বাগানকেও অনেক স্লিগ্ধ লাগছিল তখন। ওহ, রাস্তার পাশে চরতে থাকা বিশাল বিশাল উটগুলোর কথাতো লিখিনি, এক একটা যেন পাহাড়। উট যাতে হাইওয়েতে এসে পড়তে না পারে সেজন্য পুরো রাস্তার দু'পাশে আছে স্টিলের তারের বেড়া, আর উট এক পাশ থেকে অন্য পাশে পার হওয়ার জন্য আছে আন্ডারপাস নয়তো ফ্লাইওভার।


প্রকৃতি দেখতে দেখতে ততক্ষণে প্রায় রিয়াদের কাছাকাছি চলে এসেছি, এর মাঝে আরও দুই জায়গায় পেট্রোল ট্যান্ক ফুল করেছি, এক জায়গায় নামাজ পড়েছি। আর সবার অগোচরে আমি প্রায় সময় ঘন্টায় ১৬০-১৭৫ কিলোমিটার স্পিডে গাড়ি চালিয়েছি যেটা আমার জন্য একটি রেকর্ড। চালাবোনাইবা কেন! এমন সুন্দর রাস্তা, যতই স্পীড বাড়ে মনে হচ্ছিল আমি যেন চেয়ারে বসে আছি। ঠিক বিকেল চারটায় আমরা রিয়াদ পৌঁছি। আরপর আমার আব্বুকে চালাতে দিয়ে আমি পাশের সিটে গিয়ে বসি....তখনো কাতার ৭০০ কিলোমাটার দূরে। একটানা নয়শো কিলোমিটার গাড়ি চালিয়েছি ভাবতেই ভালো লাগতেছিল।

ঘুমিয়েছিলাম, মনে হয় দু'ঘন্টার চেয়ে একটু বেশি এরমাঝে আরও তিনশ কিলোমিটার পথ শেষ হয়েছিল, এরপর মাগরিবের নামাজের জন্য এক জায়গায় কিছুক্ষণ বিরতি নিই। আবারো আমি চালাতে শুরু করি কারন ঘুম থেকে উঠার পর আমার মাথা ঝিমঝিম করছিল এর একমাত্র উপশম গাড়ির ড্রাইভিং সিটে থাকা। আস্তে আস্তে রাত বাড়ছিল আর কমছিল গাড়ির গতি, এরমাঝে গাড়ির একটা হেডলাইট হাইতে কাজ করছিলনা তাই দূরের রাস্তাও ভালো দেখা যাচ্ছিলনা। রিয়াদ-দাম্মাম রোড ছেড়ে হুফুফ শহরমুখি রোডে যখন পড়ি তখন রাস্তা এতটাই ফাঁকা ছিল প্রথম আধঘন্টা পর বিপরীত দিক থেকে একটা গাড়ি আমাদের ক্রস করে। অচেনা রাস্তায় পথ ভুল করার একটা ভয় সবসময়ই ছিল, কিন্তু সব ভয় দূর করে একসময় হুফুফ শহর এসে যাই। কাতার বর্ডার আর মাত্র দেড়শো কিলোমিটার, ভাবতেই ভালো লাগছিল।


রাত সাড়ে এগারোটায় সৌদিয়া ইমিগ্রেসনে হালকা চেক আর পাসপোর্ট সিল করিয়ে আমরা কাতারের সীমানায় প্রবেশ করি। যাওয়ার সময় যেখানে সৌদি বর্ডারে ইমিগ্রেশন করতে চার ঘন্টা লেগেছিল সেখানে কাতার বর্ডারে মাত্র দু'মিনিটে আমাদের পাঁচজনের পাসপোর্ট আর গাড়ির প্রয়োজনীয় কাগজ সিল করে দিয়ে দেয়। এরপর কেমন যেন একটা ভালো লাগার অনুভূতি, ঘরে ফেরার.....। আরও একশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা রাত বারোটার একটু পরে বাসায় পৌছি। শেষ হয় আমার জীবনের সবচেয়ে দীর্ঘ আর আনন্দময় ড্রাইভ।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৩৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×