আজকের রাতটা কেমন যেন একটু সুন্দর, ভর গ্রীষ্মের বাতাসটা হেয়ারড্রায়ারের গরম হাওয়ার মত না হয়ে একটু যেন গা সওয়া রকমের গরম। ফেসবুকটা কেন যেন খুলছেনা, ঐ একটা জিনিসকে রাতে না গুতালে ভালো লাগেনা। কিছুক্ষণের জন্য মনে হল পিসির সামনে থেকে দূরে থাকি, এমনিতেই বাম চোখটার অবস্থা সুবিধার যাচ্ছেনা। চশমায় আমার রাজ্যের এলার্জি তবে রোদ চশমা অনেক প্রিয়। যখন মনে হয় বাম চোখটা কাজ করছেনা তখনি শুধু চশমাটা নাকে-কানে লাগাই, আর মনে হয় আমার উপরে কোন এক তিন মনি বোঝা চেপে আছে।
পুর্ব পশ্চিম নাক সোজা রাস্তাটায় যখনি নেমে আসি এক ফালি চাঁদ আমাকে ভেংচি কাটে, 'সেই কবে থেকে অপেক্ষা করছি'। কোথাও যাওয়া দরকার, রাতে আমার যাওয়ার যায়গা একটাই। আলো আঁধারিতে বাঁধানো সাগর পাড়। এই একটা জায়গা যেখানে চাঁদটাকে উপভোগ করা যায়। এত আলোর ভিড়ে আর কোথাও যে এতটুকু আঁধার নেই। পকেট হাতড়ে দেখি চাবিটা নিয়েই নেমেছি, ওভাবেই চাবিটার তিনটা বোতামের একটায় চাপ পড়ে যায়। গাড়িটার ভেতরে বাইরে আলো জ্বলে উঠে হঠাৎ। রোডসাইড পার্কিং এ গাড়ির আড়ালে রোমান্সে ব্যস্ত ফিলিপিনো দু'টো সমানে ভড়কে যায়। স্টার্ট করে সিট টাকে এলিয়ে দিই, যতটুকু পেছনে থাকলে আমি সামনে ন্যুনতম দেখতে পাব সেভাবে। একহাতে স্টোর্টস স্টিয়ারিংটা ধরে আধ শোওয়া হয়ে রাস্তায় বেড়িয়ে পরি। ইদানিং আমার এক স্বভাব হয়েছে, ড্রাইভ করার সময় ডান হাতটা মুখের দিকে চলে আসে আর দাঁতে আঙ্গুলের নখ কাটার মত একটা ভাব করি আসলে কাটিনা, আঙ্গুলের ডগাগুলো ঠোঁটে ছুঁইয়ে রাখি মাত্র। গাড়িটা আমার খুব প্রিয়, স্টিয়ারিংটা অনেক ছোট, মনে হয় এক হাতে মুঠোবন্দী করে ফেলতে পারব। আর চালানোর সময় মনে হয় আমি যেন এক হাতের মুঠোয় কোন আপ্সরীর সুন্দর নিয়ে খেলছি।
সাগর পাড়ে আসার পর কেমন যেন ভালো লাগলনা, খুব নির্জনের বদলে কিছু মানুষকে সেখানে আবিষ্কার করি। তারাও মনে হয় আজ প্রকৃতির বন্ধুত্বের আমন্ত্রণ রক্ষা করতে এসেছেন। আর নামলাম না গাড়ি থেকে, ঘুরে সেই চেনা পূর্ব-পশ্চিম রাস্তায়। নেমেই চাঁদের গম্ভীর মুখ, মান ভাঙাতে তাকে বলি- 'কেন এত রাগ বন্ধু? আমি তোমাকে চাই, শুধুই আমার মত করে করে। আমি স্বার্থপর, ভালোবাসতে স্বার্থপরতা লাগে, নিজের ভালোবাসা আদায়ে খুব স্বার্থপর হতে হয়, স্বার্থপরের মত ভালোবাসতে হয়'।
-------------------------------------------------------------------------
০২০০, দোহা
১৬/ ০৭/ ২০০৯
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।