somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রংপুর‌ে বাঁধ ভাঙা র‌োদ !!!!

০৭ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রচণ্ড রোদে পুড়ছে পুরো রংপুর বিভাগ। মেঘমুক্ত আকাশ থেকে রাগী সুর্যটা যেন আগুন ঢালছে সারাদিন। তীব্র গরম আর গা জ্বলা রোদ্দুরে জর্জড়িত মানুষ, প্রাণীকূল, পুড়ছে ক্ষেতের ফসল। ঘরে বাইরে কোথাও নেই দু’দণ্ড স্বস্তি। সেই সাথে পাল্লা দিয়ে চলছে বিদ্যুতের লোডশেডিং। রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গতকাল রবিবার রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ দশমিক ৪ ডিগ্রী সেলিসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার ৩৫ দশমিক ৮ ডিগ্রী ও সর্বনিম্ন ২৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

প্রচণ্ড রোদের কারণে নেহায়েত প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। দিনের অধিকাংশ সময়ই রাস্তাঘাট থাকছে ফাঁকা। রিকশা, অটোরিকশার দেখা মিলছে কদাচিত্। রংপুর মহানগরীর মার্কেট ও বিপণী বিতানগুলোতেও ভিড় নেই। বাইরে বের হলেই যেন আগুনের হল্কা গায়ে লাগছে। স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না কেউ। সকাল ৭টা থেকে বাড়তে শুরু করে রোদের তীব্রতা। তাপদাহ অব্যাহত থাকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অফিসগামী মানুষ, শ্রমিক, স্কুলগামী শিক্ষার্থী, বিশেষ করে শিশুরা প্রচণ্ড গরমে অস্থির হয়ে পড়েছে। অতিরিক্ত গরমের কারণে রাস্তার পাশে রিকশা রেখে চালক গাছের ছায়ায় বসে জিরিয়ে নিচ্ছেন, ফুটপাতের দোকান থেকে শরবত কিনে খাচ্ছেন। প্রচণ্ড গরমে ডাব, তরমুজ, শশা, খিরা, আঁখের রসের চাহিদাও বেড়ে গেছে। রিকশাচালক মফিজ উদ্দিন জানান, প্রচণ্ড রোদে রিকশা চালানো কঠিন হয়ে পড়েছে। একটু রিকশা চালালেই শরীর দিয়ে দর দর করে ঘাম ঝরছে। বার বার গাছের ছায়ায় বিশ্রাম নিতে হচ্ছে। তীব্র রোদের কারণে যাত্রী নেই বললেই চলে।

এদিকে তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে চলছে বিদ্যুতের ভেলকিবাজি। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ফ্যানের বাতাস থেকেও বঞ্চিত হচ্ছেন নগরবাসী। প্রচণ্ড গরমে সর্দিজ্বর, মাথা ধরা, বমি, ডায়রিয়াসহ নানারকম পেটের পিড়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। অতিরিক্ত ঘাম ঝরার কারণে শরীর থেকে লবণ বেরিয়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে জানিয়েছেন চ‌িকিৎসকরা ।

সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৬ সকাল ১০:৫০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

নিশীথের মুঠোয় - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৪



আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।

শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

প্রচন্ড রোদে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:০০

প্রচন্ড রোদে
সাইফুল ইসলাম সাঈফ

রূপসী এদিক ওদিক কী খুঁজো
মনের মতো কাঙ্ক্ষিত পুরুষ
এভাবে সোনালি কতোদিন বিনষ্ট করবে
আমায় একটু ভেবে দেখো।
শূন্য হৃদয় নিয়ে কেঁদে মরি
কেউ নেই পাশে, গেছে সবাই ছাড়ি।
দরিদ্র বলে জুড়েনি তাই... ...বাকিটুকু পড়ুন

×