somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্প্যানকড
স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

ভালো থেকো স্বদেশ বলতে বহুবার ভাবা লাগে !

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট

প্রতিদিন খবরে শুনি, লোকজন লকডাউন মানছেন না। কেন মানছেন না। যারা নিম্ন আয়ের মানুষ।দিন আনে দিন খায় তাদের লকডাউন মানলে করোনা ধরার আগে না খেয়ে মরে যাবে। সরকার এর উচিত ছিল লকডাউন দেয়ার আগে এসব গরীব অসহায় দের বাড়িতে খাবার পৌছে দেয়া তারপর লকডাউন দেয়া। তা না করে করা হয়েছে উল্টো। তাই লকডাউন কেউ মানে না। পেটের চেয়ে হারামি জগতে কিচ্ছু নাই !

স্বাধীনতার পঞ্চাশ বছর হলো। দারিদ্রতা বেড়েই চলছে। করোনায় বহু মানুষের চাকরি নাই। একবার বাংলাদেশে কারো চাকরি গেলে নতুন করে পেতে কয়দিন যায় সেইটা আল্লাহ আর ঐ ভুক্তভোগী খুব ভালো জানে।

সেদিন এক জুনিয়র ভাই এর সাথে কথা বললাম, ওর গার্মেন্টস এর ব্যবসা ছিল। কথা প্রসংগে বলল, ব্যবসা গুটিয়ে আমেরিকা চলে যাবে পুরা পরিবার নিয়ে এমন চিন্তা করছে। ওখানে যেয়ে কি করবে বলাতে বলল," ভাই অন্তত না খাইয়া মরতাম না। "এই হলো ওর কথা। অনেক ছোট খাট অনেক ব্যবসায়ী দ্বিতীয় চিন্তা ভাবনা করছে।

এ মহামারীতে এক দল ঠিকই লাভবান হচ্ছে। এই যে খবরে দেখলাম ৩১ কোটি টাকা ব্যয়ের হাসপাতাল গায়েব! ভাবা যায়! সত্যি! দেশ একখান পেয়েছি। সাথে নেতা। একেক জন বিশেষ মাল!

দেশে যে কত কিছু হচ্ছে যেগুলার বেশিরভাগ নেগেটিভ। পেপার খুললে নজরে আসে। তখন মনটা বিষে ভরে যায় বিরক্ত লাগে।

সরকার একা কি করবে? সরকার এর ভেতর চোর ডাকাত দস্যু সব গোত্রের লোক আছে। সরকার এগুলা জেনেও তাদের লালন পালন করে। সব সরকার এই কাজ করে থাকে।

এ মহামারী তে ধনী গরীব এর ব্যবধান আরও বেড়ে যাবে। সমাজে আরও অবনতি দেখা দিবে নিশ্চিত। মানসিক ভাবে মানুষ ভেংগে পড়বে। খুনাখুনি আরও বাড়তে পারে। বাঁচতে কে না চায়? এ গ্রহ সকলের কিন্তু গরীব এর জন্য কোন গ্রহ নাই! গরীব " মানুষ " আকৃতিতে !

রাজনীতির সব চেয়ে বড় ট্রিকস হচ্ছে, গরীব কে আরো গরীব করে দেয়া। তাহলে অটোমেটিক তারা ভালো শিক্ষা পাবে না। শিক্ষা না পেলে তারা মুর্খ থাকবে। আর মুর্খদের দিয়ে যা খুশী করিয়ে নেয়া যায় খুব সহজে। সেই ব্যবস্থা রাজনীতির সাথে যারা জড়িত তারা করে নানান সুক্ষ্ম উপায়ে। অবশ্য বহু শিক্ষিত মাল ও দেখি আজকাল মাথা বেঁচেই চলে। এদের কে কোন সংগায় ফেলতে চাই না। নপুংসক বলা চলে !

বাংলাদেশের মতন উন্নয়নশীল রাষ্ট্রের ভবিষ্যৎ কি? আজ থেকে ৫০ বছর পর কি হবে? হুম, এটা বলা যায় অবকাঠামো ঠিকই উন্নত হবে। আরেকদল মোটা তাজা হবে। তাদের পালিত পোষা প্রানী গুলি ও বেঁচে থাকবে খুব ভালো করে।

মরবে যারা কোন দলে নাই, সাতে পাঁচে নাই অমন নিরীহ প্রাণী গুলি। গেরাম বাংলায় একটা কথা খুব চলে " পাটা পুতার জাঁতায় মরিচের জীবন শেষ  "!

বাংলাদেশে থাকতে হলে আপনাকে মাথা বেঁচেই থাকতে হবে। নইলে আপনি অচল মাল ! ভালো থাকো বাংলাদেশ বলতে আজকাল বহুবার ভাবতে হয় !


সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:৩২
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×