ঈশ্বর ভালো জানেন....
১৬ ই মে, ২০২১ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।
পোয়াতি কুকুরটার স্বামীর ঠিক নাই
প্রশ্নটা করে জনা কয়েক
শিক্ষিত ভাই!
কে যে এ মহৎ কার্যটি সম্পাদন করেছে
তা আজও এক রহস্য!
হয়ত,
লাল্টুর দোকানের সামনে থাকে
সেইটা
নয়তো অন্য মহল্লার
অনুপ্রবেশকারী কেউ
কেউ না কেউ তো বীর্য ঢেলেছে।
পেটে ওর কয়টা সন্তান?
ও কি ভালো মন্দ খেতে পায়?
রোজ রুটিন করে ঘুমায়?
তেমন কিছু জুটেনা আজকাল
লকডাউন চলছে
রাইত হইলে খুব চ্যাঁচায়
স্বামীর কথা মনে করে?
না,
অবৈধ কর্মের ফল পেটে ধরে?
ওর জবান বুঝতে পারে কজন?
নবী সোলেমান থাকলে
ভালো হইত!
আসলে ভালো মন্দের হিসেব
কে কতটা রাখে?
পোয়াতি কুকুরটা আজ
বালুর ট্রাকের তলায় চ্যাপ্টা
বহুদিনের জমা ভ্রুন গুলি
রক্তের সাথে ছিটকে বেরিয়ে এলো
এর স্বাক্ষী
সোহেলের দোকানের শাটার !
নাই কোন মিডিয়া
নাই কোন চামচিকা চামার
সবাই ব্যস্ত
যে যার মতো
পোয়াতি কুকুরটা কি মৃত্যু পেল?
জান্নাতি?
না,
দোযখি?
ঈশ্বর ভালো জানেন।
১৫ মে ২১।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০২১ রাত ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!
কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

মুখে জিকির আর অন্তরে ডলারের ফিকির—ধর্মের নামে এই লেভেলের "মাল্টিটাস্কিং" মুনাফেকি কি আপনিও খেয়াল করেছেন?
ঈমানের তলোয়ার শুধু গরিবের ওপর চলে, আর হোয়াইট হাউজের সামনে গেলেই কেন এদের লুঙ্গি কোঁচা...
...বাকিটুকু পড়ুন
পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,...
...বাকিটুকু পড়ুন
ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...
এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩

সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা...
...বাকিটুকু পড়ুন