আখেরী কার্তুজ !
২১ শে মে, ২০২১ ভোর ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।
আমার কবিতায় বাস করে
সচেতন হা হুতাশ
আছড়ে পড়ে দীর্ঘশ্বাস
আগুনে আগুন
কাছে এলে টের পাবে
কতটা নরম!
কতটা গরম!
আমার কবিতায়
বরাবর তুমি আছ
যেন এক চিলতে রোদ্দুরে
ঝলমলে রেশম।
আমার কবিতায় নেই উঁচু নীচু
সব সমান
নেই খরা
নেই তাড়া
নেই ঘুম
ঝিমানো ভাংগে
ফুলে উঠে পেশী
কামার এর হাপর।
আমার কবিতায়
সহস্র প্রেমিকের বাস
প্রিয়ার নীচের ঠোঁটে
মিষ্টি দুষ্ট কামড়।
আমার কবিতায় খুব নেই
অচেনা কিছু
চির চেনা হামেশা বসন্ত
পোষা প্রাণীর মতো
ডুবে সুর্য
লালে লাল দিগন্ত।
আমার কবিতা
বারুদে ঠাসা ফিলিস্তিন
হায়েনার বুকে
আখেরী কার্তুজ !
রক্তে ভেজা বাবার আস্তিন।
২০ মে ২১ ।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০২১ ভোর ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮

বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।
গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান...
...বাকিটুকু পড়ুন
ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুন