প্রতিদিন আর ভালো লাগে না। সেই হামাস আর ইসরায়েল! কোভিড ১৯!
তাই আজকা অন্য কিসিম এর জিনিস লইয়া শার্টার খুলতে আইলাম।
অবশ্য আমি এগুলা কে জিনিস না, জিনিয়াস কিছু বলতে চাই। আপনারা পছন্দ ভী করবার পারেন আবার অপছন্দ! মাগার একখান কথা আমাগো দেশে না শুধু। উন্নত দেশেও এগুলান আছে। আপনার চোখ খান খোলা রাইখা এদিক সেদিক তাকালে পাইয়া যাবেন।
এখানে সাহিত্য পাবেন, প্রতিবাদ পাবেন, দ্রোহের কথা পাবেন।কি নাই এতে সব ঢেলে দেয়া হয়েছে।খালি লইবেন আর লইবেন। আমি জ্ঞ্যানের কথা কইছি! আপনি মিয়া কি ভাবছেন?
আচ্ছা, প্যাঁচানি ঘুড়ান্তি বাদ দিয়া সোজা রাস্তায় চলেন হাঁটি। হাঁটার কথা মনে হতে একটা গান মনে পড়ল।
" তুমি যে আছ তাই
আমি পথে হেঁটে যাই,
হেঁটে হেঁটে
বহুদূর যেতে চাই ! "
আসলে আমি আমাদের দেশের দেয়াল লিখনের কথা বলছি। আজকে গুগল মামুরে দিয়া তেমন কিছু সংগ্রহ করলাম। বেশী লইলে এবং দিলে পেট খারাপ বমি বমি ভাব হতে পারে। তবে আপনাদের নিরাশ করি নাই। পুরা জান জিগর লাগাই দিছি এই কামে! তো চলেন শুরু করি।









কি বুঝলেন? বেশী বুঝার কাম নাই। সুস্থ থাকেন চাপ কমাইয়া চলতে থাকেন
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০২১ রাত ১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


