somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্রষ্টার পর তোমার স্থান !

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট।

স্রষ্টার পরে তোমার স্থান
এ বলতে,
আমি একটু কার্পণ্য করবো না
আমি প্রেমিক
আমি বিশাল।

যখন তুমি হাসো
আমি বিস্ময়ে মরি বাঁচি
যখন তুমি কাঁদো
আমার ভেতরে এক সমুদ্দুর নোনা জল
হাজার হাজার ঘুর্নি।

স্রষ্টার পরে তোমার স্থান
এ আমি বাড়িয়ে বলছি না
অথবা
তোমার প্রেমে মজে আছি
সে সুত্রমতে ও না।

যখন তুমি তাকাও
উফফ! কি যে আনন্দ
কি যে আলোড়ন!
সে আনন্দ বার্তা
প্রতিটি রক্তের ফোটায়
সেকেন্ডের চেয়ে কম সময়ে
পৌছে যায় এ খবর
আমার নিউরন মগজে
কি যে সুখ!
যেন ষোল ডিসেম্বর
সাল একাত্তর।

মরার পর হিমাংকের নীচে থাকবো?
না,
ফুটন্ত জলে?
অথবা
দাউদাউ আগুনে?
ওসব মাথায় নেই
স্রষ্টার পর তোমার স্থান
এ নিয়ে ঘুমুতে যাই
জেগে উঠি
বাসে চড়ি
ধুলোমাখি
ডিজেল পোড়া বাতাস শরীরে লাগাই।

দিব্যি এক অজানা সুখে
অফিস করি
আড্ডা দেই
হাসতে হাসতে গড়াগড়ি যাই।

স্রষ্টার পর তোমার স্থান
এ আমার প্রথম এবং শেষ বয়ান
যখন তোমার পুরু ঠোঁট
অভিযান চালায় আমার গোটা দেহে
শরীয়া থেকে অন্য আছে যত আইন
আমি বেমালুম ভুলে যাই।

স্রষ্টার পর তোমার স্থান
সবার উপর প্রেম সত্য !
যার কোন নড়চড় নাই।

১৪ সেপ্টেম্বর ২১।

( মঙ্গল বার )







সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০১
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×